কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে পেটালেন এডিসি হারুন

নেপথ্যে নারীঘটিত বিষয়
ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে পেটালেন এডিসি হারুন

নারীঘটিত ঘটনার প্রতিবাদ করায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেদম পিটিয়েছেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক এবং ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মী ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মীমাংসা করেন।

ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল রাতে ৩৩তম বিসিএসের নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আড্ডা দিচ্ছিলেন এডিসি হারুন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। তিনিও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ছাত্রলীগের সাবেক নেতা। সেখানে এডিসি হারুনের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় ছাত্রলীগের ওই দুই নেতা হারুনের ওপর হামলা চালান। পরে হারুন দ্রুত সেখান থেকে চলে যান। পরে তিনি ফোর্স নিয়ে সেখানে যান এবং ওই নারী কর্মকর্তার স্বামীকে না পেয়ে ছাত্রলীগের ওই দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করেন।

সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যান নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ। তিনি ওই নারী পুলিশ কর্মকর্তার স্বামীকে রক্ষা করেন। তাকে বাগে না পেলেও নাঈম ও মুনিমকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেন এডিসি হারুন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল ছাড়েন।

এদিকে পুরো ঘটনাই অস্বীকার করেছেন এডিসি হারুন। তিনি কালবেলাকে বলেন, ‘আমি এসবের কিছুই জানি না।’

এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘এমন কোনো বিষয় জানা নেই। তবে হাঁটার সময় আমাদের এক অফিসারের সঙ্গে অন্য এক অফিসারে ধাক্কা লাগে। তা নিয়ে ভুল বোঝাবুঝি হলেও বিষয়টি সমাধান হয়ে গেছে।’

৩১তম বিসিএসের পুলিশ কর্মকর্তা হারুন নানা কারণে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনায় থাকেন। সূত্র জানায়, ওই নারী কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। বিষয়টি টের পেয়ে তার স্বামী ছাত্রলীগের দুই নেতাকে দিয়ে নজরদারি করাচ্ছিলেন। গতকাল রাতে তাদের একসঙ্গে দেখে হাতেনাতে ধরার পর ঘটনার সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

১০

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

১১

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

১২

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

১৩

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১৪

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১৫

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১৬

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৭

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৮

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৯

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X