সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ। ছবি : কালবেলা
কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ। ছবি : কালবেলা

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব গণজোয়ার। বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের নেতৃত্বে বিশাল মিছিলের মধ্য দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিন দেখা গেছে, নেতাকর্মীর স্রোতে দুপুরের আগেই আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে মাঠের আশপাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিতে দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন জনসমাগম তাদের নতুন করে আন্দোলনে উজ্জীবিত করেছে। তারা আশা প্রকাশ করেন, এই জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনৈতিক সংকট উত্তরণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

জনসভাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জমান কামরুল বলেন, ২১ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সিলেটের মাটিতে আসছেন। এটি শুধু একটি জনসভা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নতুন সূচনা। সিলেট ও সুনামগঞ্জের মানুষ আজ প্রমাণ করেছে—বিএনপি এখনো জনগণের দল।

তিনি আরও বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে, দেশের মানুষ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X