রাজশাহী ব্যুরো ও পুঠিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

অধ্যক্ষকে মারতে মারতে নেওয়া হয় এমপির বাড়ি

রাজশাহীর পুঠিয়া
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমানের পছন্দের লোককে ম্যানেজিং কমিটির সভাপতি না করায় পুঠিয়ার বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে মাদ্রাসা থেকে অধ্যক্ষকে মারতে মারতে মাইক্রোবাসে তুলে এমপির বাসায় নিয়ে যাওয়া হয়। পরে প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। অবশ্য এমপি মনসুর অধ্যক্ষকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি বিবদমান বিষয়ে কথা বলতে অধ্যক্ষ বাসায় এসেছিলেন। তাকে নাশতা করালাম।

জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে এমপি মনসুরের অনুসারীরা মাইক্রোবাসে মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক ও শত শত শিক্ষার্থীর সামনে অধ্যক্ষকে মেরে বের করে নিয়ে যায়। পরে অধ্যক্ষকে মারধর ও তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী বিড়ালদহ বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টাব্যাপী অবরোধে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুঠিয়া থানা পুলিশ অধ্যক্ষকে এক ঘণ্টার মধ্যে মুক্ত করে আনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘শনিবার এমপি (মনসুর) আমাকে ফোন করে ওই দিন রাত ৯টার মধ্যে দেখা করতে বলেন। আমি বলেছিলাম, রাজশাহীর বাইরে (পাবনায়) আছি, এসে দেখা করি। আমি আজ (সোমবার) এমপির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই এমপির লোকজন তুলে নিয়ে যায়।’

অভিযোগের বিষয়ে এমপি মনসুর রহমান বলেন, ‘এখানে কোনো অপহরণ কিংবা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। একটি বিষয় নিয়ে তাকে দেখা করতে বলেছিলাম। এজন্য তিনি মাইক্রোবাস ভাড়া করে আমার বাসায় এসেছিলেন। পরে বাসায় তাকে নাশতা করালাম। এরপর বিবদমান বিষয়টি নিয়ে কথা বলে সমস্যা সমাধানের পর তিনি চলে গেছেন।’

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হয়। এরপর তারা অবরোধ তুলে নেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১০

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১১

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১২

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৩

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৪

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৫

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৬

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৭

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৮

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৯

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

২০
X