শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
মাসুদ রানা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

শীর্ষ নেতাদের জামিন নিতে নতুন কৌশলে বিএনপি

গ্রেপ্তার না দেখানো মামলায় আবেদন
শীর্ষ নেতাদের জামিন নিতে নতুন কৌশলে বিএনপি

কারাগারে আটক দলের শীর্ষ নেতাদের জামিনের ক্ষেত্রে নতুন কৌশল নিয়েছে বিএনপি। প্রথম দিকে তাড়াহুড়া না করলেও এখন অন্য পথে হাঁটছেন বিএনপি নেতাদের আইনজীবীরা। মামলা থাকলেও যেগুলোতে বিএনপি নেতাদের গ্রেপ্তার দেখানো হয়নি, সেগুলোতে জামিন চেয়ে আবেদন করা হচ্ছে। এ কৌশলের মাধ্যমে জামিনে দীর্ঘসূত্রতা কমিয়ে উচ্চ আদালতে যেতে চান তারা।

সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। সমাবেশ কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ কনস্টেবল হত্যা, পিস্তল ছিনতাই, পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, নাশকতা, ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টি, গাড়ি পোড়ানো, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে একাধিক মামলা হয়। গ্রেপ্তারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা কারাগারে আটক রয়েছেন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পুলিশ কনস্টেবল হত্যাসহ ১০ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে পল্টন থানার সাত এবং রমনা মডেল থানার তিনটি মামলা রয়েছে। আবেদনগুলো শুনানির জন্য উপস্থাপন হলে আদালত বলেন, তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার না দেখানো পর্যন্ত জামিনের আবেদন শুনানির এখতিয়ার আদালতের নেই। এ সময় আদালত এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। এ ছাড়া আমীর খসরুর ৯ মামলা ও জহির উদ্দিন স্বপনের পাঁচ মামলায় জামিন চেয়ে আবেদন করা হলেও একই পরামর্শ দেন আদালত।

বিএনপির আইনজীবীরা বলছেন, তাদের শীর্ষ নেতাদের দীর্ঘদিন কারাগারে আটক রাখার কৌশল হিসেবে মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো মামলা দেওয়া হয়েছে। একাধিক মামলায় এজাহারনামীয় আসামি হলেও অপকৌশলের কারণে শীর্ষ নেতাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে না। এক মামলায় জামিন পেলে আরেকটিতে গ্রেপ্তার দেখানো হবে। শীর্ষ নেতাদের কারামুক্তিতে দীর্ঘসূত্রতা হতে পারে—এমন শঙ্কায় নতুন কৌশল নেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানার মামলায় ২৯ অক্টোবর ফখরুলকে কারাগারে পাঠান আদালত। ৫ নভেম্বর শাহজাহানপুর থানার অস্ত্র ছিনতাই ও বিস্ফোরক আইনের মামলায় রিমান্ড শেষে মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৯ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। ফখরুল, আব্বাস ও খসরু ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারাগারে আছেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ কালবেলাকে বলেন, ‘২৮ অক্টোবরের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও কৌশলগত কারণে বাকিগুলোতে গ্রেপ্তার দেখানো হচ্ছে না। এক মামলায় জামিন পেলে আরেকটিতে গ্রেপ্তার দেখানো হবে। এক্ষেত্রে ১০ মামলায় জামিন পেতে দীর্ঘ সময় লাগবে। নতুন কৌশল হিসেবে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। এখন আমরা জজকোর্টে যাব, আশানুরূপ কোনো আদেশ না পেলে উচ্চ আদালতে যাব।’

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কালবেলাকে বলেন, ‘মামলায় গ্রেপ্তার দেখানো না হলে তো কেউ আসামি হবে না। আসামিপক্ষ নিজেরাও গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারে, আইনে সে সুযোগ রয়েছে। গ্রেপ্তার দেখানো না হলে কোনোভাবেই আবেদনের সুযোগ নেই। এভাবে উচ্চ আদালতেও আবেদন করা যাবে না। রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের উদ্দেশ্যে গ্রেপ্তার ছাড়া জামিন আবেদন করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১০

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১২

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৫

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৬

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৮

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৯

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

২০
X