কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে চলতি বছর সন্ত্রাস বেড়েছে ৭৯ শতাংশ

সন্ত্রাসীকে পেটাচ্ছে পুলিশ। পুরোনো ছবি
সন্ত্রাসীকে পেটাচ্ছে পুলিশ। পুরোনো ছবি

পাকিস্তানে কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে প্রতিনিয়ত সহিংসতা বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সন্ত্রাসী কর্মকাণ্ড আগের বছরের এ সময়ের তুলনায় ৭৯ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে সন্ত্রাসী ও আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ৩৮৯ জন।

ইনডিপেনডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর দ্য ডন ও জিও নিউজের।

এতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৮৯ জন নিহত এবং ৬৫৬ জন আহত হয়েছেন। চলতি বছরের তুলনায় আগের বছর দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভালো ছিল। আগের বছরের প্রথম ছয় মাসে হামলা হয় ১৫১টি। এসব হামলায় ২৯৩ জন নিহত এবং ৪৮৭ জন আহত হন।

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সন্ত্রাসী হামলা বেড়েছে ৭৯ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসের তুলনায় আগের বছর এ সময়ে হামলা ১৮ শতাংশ কম ছিল। এ ছাড়া নিহত ৫৮ শতাংশ এবং আহত ৮৮ শতাংশ কম ছিল। ২০২২ সালে অর্থাৎ গত বছরের শেষ ছয় মাসে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২২৮টি। এতে ২৪৬ জন নিহত ও ৩৪৯ জন আহত হন।

এদিকে গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত ছিল দেশজুড়ে। তাদের অভিযানে প্রথম ছয় মাসে অন্তত ২৩৬ সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া এ সময়ের মধ্যে গ্রেপ্তার হন ২৯৫ জন। চলতি বছরের প্রথম ছয় মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে। এই প্রদেশে হামলা হয়েছে ১৭৪টি। এসব হামলায় ২৬৬ জন নিহত এবং ৪৬৩ জন আহত হন। আগের বছরের এ সময়ের তুলনায় চলতি বছর প্রদেশটির উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সন্ত্রাসী হামলা ৫১ শতাংশ বেড়েছে।

বেলুচিস্তানে চলতি বছর এ পর্যন্ত ৭৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১০০ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। আগের বছরের এ সময়ের তুলনায় চলতি বছর প্রদেশটিতে হামলা ১০৩ শতাংশ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X