রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:১২ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদ সালামির কথা বলে শিশুকে ধর্ষণের পর হত্যা

আনিকা খাতুন
আনিকা খাতুন

রাজশাহীতে ঈদ সালামি দেওয়ার কথা বলে আনিকা খাতুন (৮) নামে এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার এক দিন পর গতকাল সোমবার সকালে নগরীর ছোট বনগ্রাম খোরশেদের মোড় এলাকার এক পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে নাটোর থেকে অভিযুক্ত যুবক মো. পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত আনিকা নগরীর রোড নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। আর অভিযুক্ত যুবক পলাশ নগরীর বড় বনগ্রাম ভাড়ালিপাড়া মহল্লার মো. শাহিনের ছেলে। ওই এলাকার একটি খাবারের হোটেলের কর্মচারী পলাশ। গত শনিবার সন্ধ্যার দিকে আনিকাকে অপহরণ করে ধর্ষণ করে পলাশ। ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে নাটোর পালিয়ে যায়।

নগর পুলিশের শাহমখদুম জোনের উপপুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকী জানান, গত শনিবার সন্ধ্যার দিকে ঈদ সালামি দেওয়ার নাম করে আনিকাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পলাশ। এরপর তাকে গলাটিপে হত্যা করা হয়। রাতে মরদেহ পুকুরে ফেলে নাটোরে পালিয়ে যায় পলাশ।

তিনি আরও জানান, আনিকার খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজ চেক করে স্বজনরা দেখতে পান পলাশ ওই শিশুকে ডেকে নিয়ে যাচ্ছে। এ সূত্র ধরে গত রোববার বিকেলে আনিকার বাবা আজিম উদ্দিন পলাশের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গতকাল নাটোর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় আনিকার মরদেহ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ওই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ স্বীকার করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X