ইউসুফ আরেফিন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

এবারও পছন্দমতো পিএস পাচ্ছেন না মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

এবারও পছন্দমতো পিএস পাচ্ছেন না মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা পছন্দমতো একান্ত সচিব (পিএস) পাননি। সরকারই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নির্ধারণ করে দিয়েছিল। এবারও তেমনটাই হচ্ছে। ‘ক্লিন ইমেজ’ রয়েছে এমন কর্মকর্তাদের মন্ত্রিসভার সদস্যদের জন্য পিএস হিসেবে ঠিক করে দেবে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিবদের মধ্য থেকেই পিএস নিয়োগ দিতে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দু-এক দিনের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভার সদস্য ৩৬ জন। এ ছাড়া মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ছয়জন। তারা হলেন ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তাদেরও পিএস ঠিক করবে সরকার। ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং ৬ উপদেষ্টার জন্য ৪২ জন পিএস নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী এসব কর্মকর্তাকে একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

তবে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা তাদের পছন্দমতো যে কাউকেই নিয়োগ দেওয়ার স্বাধীনতা পাবেন। তাদের পছন্দ অনুযায়ী এপিএসদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা নিজ এলাকার রাজনৈতিক নেতাকর্মীদেরই এপিএস নিয়োগ করেছিলেন।

কর্মকর্তাদের ভাষ্য, মন্ত্রিসভার সদস্যদের ওপর ‘নজরদারির’ জন্যই তাদের পিএস ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ পিএস পছন্দ অনুযায়ী নিতে পারলে তারা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতি বেশি ‘অনুগত্য’ দেখাতে পারেন। নানা অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য সরকার মন্ত্রিসভার সদস্যদের পছন্দ মতো পিএস নেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X