কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

আমাকে ভোট দিতে দেবে এই বিশ্বাস হারায়ে গেছে : হিরো আলম

আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত

মহাখালীর সাততলা বস্তি এলাকায় ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ বিষয়ে গতকাল বুধবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, আজ ভোটারদের কাছে যেতে দিল না। ভোটের দিন আমাকে ভোট দিতে দেবে এই বিশ্বাস হারায়ে গেছে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হিরো আলম বলেন, মহাখালী সাততলা বস্তিতে প্রচারে গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বস্তির গেটে দাঁড়িয়ে বলল, তোমরা ঢুকতে পারবে না। আমরা আরাফাত ভাইয়ের ভোট করব। এরপর আমরা যখন ঢুকতে চাইলাম, তখন মহিলারা আমাদের গায়ে হাত তুলল। একজন কর্মী এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

স্বতন্ত্র এ প্রার্থী আরও বলেন, তারা ইট মেরেছে, জুতা মেরেছে, গায়ে হাত তুলেছে। তারা বোঝাতে চাইছে যে, নৌকা ছাড়া কাউকে ঢুকতে দেবে না। এখনোই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভোটের দিন ডাইরেক্ট বলবে নৌকা ছাড়া কোনো ভোট হবে না। ডাইরেক্ট নৌকায় সিল মারবে। আজ ভোটারদের কাছে যেতে দিল না। ভোটের দিন আমাকে ভোট দিতে দেবে এই বিশ্বাস হারায়ে গেছে।

এক প্রশ্নের জবাবে স্বতন্ত্র এ প্রার্থী বলেন, রিটার্নিং অফিসারকে বলেছি, আমরা জানের নিরাপত্তা দেখতেছি না। আমি না হয় আমার জানের মায়া করলাম না। কিন্তু আজ আমার একটা কর্মী হাসপাতালে। আমি তো চাই না হিরো আলমের জন্য কোনো মায়ের বুক খালি হোক। আপনারা জানেন, এ নির্বাচন করে কত মায়ের বুক খালি হয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার আশায়। তারা ক্ষমতায় ঠিকই আছে, কিন্তু মা তার সন্তানকে ফিরে পায়নি। এরকম ঘটনা যদি হয়, আমার কর্মী যদি মারা যায়, তাহলে কী হবে?

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষকে দেব। তারা যা নির্দেশনা দেবেন তাই হবে।

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই। আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X