নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

কারাগারে আত্মহত্যার চেষ্টা হাজতির

কারা কর্তৃপক্ষের নির্যাতনের প্রতিবাদে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা দুলাল হোসেনের। ছবি : কালবেলা
কারা কর্তৃপক্ষের নির্যাতনের প্রতিবাদে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা দুলাল হোসেনের। ছবি : কালবেলা

নীলফামারীতে কারা কর্তৃপক্ষের নির্যাতনের প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক হাজতি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রথমে জেলা কারাগারে এবং রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে দ্বিতীয় দফায় হাজতি দুলাল হোসেন আত্মহত্যার চেষ্টা চালান।

জানা যায়, প্রথমে কারাগারের ভেতরে হ্যান্ডওয়াশ পান করে আত্মহত্যার চেষ্টা করেন দুলাল। দ্বিতীয় দফায় হাসপাতালে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

হাজতি দুলাল জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের মো. এনামুল হক এস্তামুলের ছেলে। মাদক ও হত্যা মামলায় ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে কারাবন্দি রয়েছেন তিনি।

জেলা কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ জ্ঞান হারান হাজতি দুলাল। করাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরলে হ্যান্ডওয়াশ পান করার কথা জানান তিনি। পরে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু দুলাল রংপুরে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে সময় নষ্ট করতে থাকেন। এরই ফাঁকে ব্লেড অথবা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান।

গতকাল শুক্রবার চিকিৎসাধীন হাজতি দুলাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার বাসা থেকে স্বজনরা সাক্ষাৎ করতে এলে ৮০০ টাকা নেয় কারা কর্তৃপক্ষ, টাকা নিয়েও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি। যে কোনো জিনিস কিনলে তার দামের থেকে দু-তিন গুণ বেশি অর্থ নেওয়া হয় বন্দিদের কাছ থেকে। কারাগার কর্তৃপক্ষের এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাকে অত্যাচার করছে তারা। সেখানে জেলার এবং সুপার যদি বলে তোমার জীবনটার ৬ টাকা মূল্য, সেখানে আমি আর কী গ্যারান্টি পাব? তাই সুইসাইড করতে চেয়েছি।’

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলফিকার আলী নবাব বলেন, ‘বৃহস্পতিবার রাতে দুলাল হোসেন নামে এক হাজতিকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। সে সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এ রোগীকে হসপিটালাইজ করতে হবে। নীলফামারী সদর হাসপাতালে প্রিজন সেলের ব্যবস্থা না থাকায় রোগীকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। কিন্তু কিছুক্ষণ পর শোনা যায় হাসপাতালের বাইরে গিয়ে ব্লেডের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। তাকে দ্রুত আমাদের এখানে ভর্তি করে ব্লিডিং বন্ধ করার জন্য যে ম্যানেজমেন্ট সেগুলো সবকিছু করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এদিকে অভিযোগ অস্বীকার করে নীলফামারী জেলা কারাগারের জেলার আবু নূর মো. রেজা বলেন, ‘২০১৯ সালে দুলাল হোসেন জেলখানায় আসেন নীলফামারী এবং দিনাজপুর জেলার চারটি মাদক ও মার্ডার মামলা নিয়ে। বৃহস্পতিবার রাতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাকে আমাদের কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দিয়ে স্বাভাবিক করা হয়। পরে তিনি বলেন, হ্যান্ডওয়াশ এবং কিছু ওষুধপত্র খেয়েছেন। তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতাল থেকে তাকে রংপুরে রেফার্ড করে। তিনি রংপুর যাবে না বিধায় এ ঘটনা ঘটান। আগেও দুলাল রংপুরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে আসার সময় সৈয়দপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন। সে সময় দুলাল হোসেন কোমরের বাঁ পাশে ব্যথায় আক্রান্ত হয়েছিলেন। সেদিনও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’

জেলার আরও দাবি করে বলেন, ‘কাউকে কোনো নির্যাতন করা হয়নি। হাজতি দুলাল হোসেন যে অভিযোগ করছেন, তা মিথ্যা ও বানোয়াট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X