ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

২৭ বছর পর রেলের ‘দেনা’ শোধ

২৭ বছর পর রেলের ‘দেনা’ শোধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা মানিক ভূঁইয়া ১৯৯৭ সাল থেকে ইতালি প্রবাসী। তার আগে দেশে থাকাকালে আখাউড়া বাজারে তৈজসপত্রের ব্যবসা করতেন। তখন ব্যবসার স্বার্থে তাকে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবসহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হতো। ট্রেনে যাওয়া-আসা করতে কখনো টিকিট কাটতেন, আবার কখনো কাটতে পারেননি। অবশেষে রেলের সেই দেনা শোধ করলেন মানিক।

পঞ্চাশ পেরোনো মানিক ভূঁইয়া গত সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকিট কালেক্টরের (টিসি) কাছে ১০ হাজার টাকা জমা দেন। এ ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।

মানিক আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আবদুল হকের ছেলে। ২৭ বছর ধরে তিনি প্রবাসে থাকেন। তিনি সম্প্রতি হজ পালন করে দেশে ফেরেন।

মানিকের সঙ্গে টাকা দিতে আসা দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মো. আল-আমীন জানান, বিভিন্ন সময় বিনা টিকিটে রেল ভ্রমণের অনুশোচনা থেকেই এ সিদ্ধান্ত নেন মানিক।

আখাউড়া রেলওয়ে জংশনের টিকিট কালেক্টর মো. নুরুন্নবী বলেন, মানিক ভূঁইয়া মনে করেছেন রেল ভ্রমণের ভাড়া উনার পরিশোধ করা প্রয়োজন। সেক্ষেত্রে তিনি ভাড়া বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করেন। উনাকে ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X