কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করত তারা

স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩
শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করত তারা

রাজধানীর হাজারীবাগ থেকে শিশু অপহরণের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। অপহরণকারী এ স্বামী-স্ত্রী নিঃসন্তান দম্পতির কাছ থেকে অর্ডার নিয়ে শিশু অপহরণের সুযোগ খুঁজত। পরে চাহিদামতো শিশু পেলে কৌশলে অপহরণ করে বিক্রি করে দিত তারা। সম্প্রতি একই কায়দায় হাজারীবাগ থেকে আড়াই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে কুমিল্লার লালমাই উপজেলায় নিয়ে বিক্রি করে দেয় তারা। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলো অপহরণকারী সুলতানা আক্তার ওরফে নেহা, তার স্বামী শিশু বিক্রেতা সাইফুল ইসলাম ও ক্রেতা মো. শাহজাহান।

হারুন অর রশীদ বলেন, হাজারীবাগ থানার নিউ মডেল টাউন এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। পেশায় রিকশাচালক নুরুল দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। ২১ মার্চ বাসার সামনে তার ছয় বছর বয়সী মেয়ে তাবাসসুম ও ছেলে তাহসিন খেলতে যায়। এ সময়ে শিশুদের নানি তাদের সঙ্গে ছিলেন। কিছুক্ষণ পর একজন বোরকা পরা নারী বাসার সামনে এসে শিশুদের নানির সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করে। এরপর তাদের নানি বাচ্চাদের বাসার সামনে রেখে বাসায় চলে যান। এ সুযোগে ওই নারী শিশুদের ইশারা দিয়ে ডেকে নিয়ে দুজনকে চিপস কিনে দেয়। চিপস নিয়ে তাবাসসুম বাসায় ফিরে গেলেও তাহসিনকে নিজের কাছে রেখে দেয় ওই নারী। একপর্যায়ে ওই নারী তাহসিনকে কোলে নিয়ে ঝাউচর মেইন রোডের দিকে চলে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা করেন। মামলাটির ছায়াতদন্তে নেমে অপহরণ চক্রটিকে শনাক্ত করেন ডিবির ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা। পরে এডিসি ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে লালমাইয়ের বড়তোলা এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি ৫০ হাজার টাকায় শিশুটিকে সাইফুল-নেহা দম্পতির কাছ থেকে কিনেছিলেন। এর আগে এই দম্পতির কাছে তার জন্য একটি ছেলে শিশুর অর্ডার দিয়েছিলেন শাহজাহান।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে বিয়ের ঘটকদের মতো নিঃসন্তান দম্পতির কাছ থেকে অর্ডার নিয়ে চাহিদামতো শিশু চুরি করে বিক্রি করত। অপহরণের কাজটি করত সাইফুলের স্ত্রী নেহা।

নিঃসন্তান দম্পতির উদ্দেশে হারুন বলেন, যাদের সন্তান নেই বা হয় না, তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা সঠিক পদ্ধতিতে শিশু দত্তক নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১০

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১১

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১২

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৩

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৪

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৫

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৬

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৭

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৮

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৯

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

২০
X