বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
আলী ইব্রাহিম
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৮:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

বাজেটে কমতে পারে সম্পূরক শুল্ক

এলডিসি চ্যালেঞ্জ উত্তরণ
বাজেটে কমতে পারে সম্পূরক শুল্ক

রাজস্ব আদায়ের একটি বড় অংশ আসে শুল্ক থেকে। এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী সময়ে এ বিষয়টি থাকবে না। উঠে যাবে শুল্ক। তাই এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব আদায়ের গতি ধরে রাখতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরই ধারাবাহিকতায় আগামী অর্থবছরের বাজেটে সম্পূরক শুল্ক কমানোর পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। সম্পূরক শুল্কের এই হার ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে এনবিআরের। আগামী ১৪ মে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শুল্ক বিভাগের বেশকিছু বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করছে এনবিআর। বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয়—এমন নীতি প্রণয়ন করছে শুল্ক বিভাগ। ১৯১ পণ্যের শুল্ক পুনর্বিন্যাস করা হচ্ছে আগামী বাজেটে।

এলডিসি-পরবর্তী সময়ে কিছু পণ্যের শুল্ক প্রত্যাহারও করে নিতে হবে। তাই আগে থেকে প্রস্তুতির অংশ হিসেবে আসছে বাজেটে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ কমানো হতে পারে। একই সঙ্গে দেশীয় শিল্প সুরক্ষায় যেসব পণ্যে সম্পূরক শুল্কারোপ করা আছে, তার কোনো পরিবর্তন হবে না বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, আগামী বাজেটে এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ উত্তরণের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে শুল্কহার কমিয়ে আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ডলার সংকট তৈরি হয়—এমন পণ্যের শুল্কহার এই বিবেচনায় আসবে না বলেও জানান এ কর্মকর্তা।

সূত্র আরও জানায়, আগামী বাজেটে বিলাসী পণ্যের সম্পূরক শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই। বিশেষ করে গাড়ি থেকে শুরু করে বিলাসী পণ্যের শুল্কহার নিয়ে অবস্থান কঠিন হবে। এ ছাড়া শিল্প সুরক্ষায় যেসব পণ্যে সম্পূরক শুল্ক বসানো হয়েছে, সেগুলোর হার একই থাকবে। সেই হিসেবে প্রায় ১৯১ পণ্যের সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস করা হতে পারে আগামী বাজেটে। এরই মধ্যে আইএমএফের শর্তানুযায়ী সংসদ সদস্যের গাড়ি আমদানিতে শুল্কারোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটিতে বর্তমানে শুল্কমুক্ত সুবিধা দেওয়া আছে। এ ছাড়া আইএমএফের সঙ্গে বৈঠকেও এনবিআর জানিয়েছে বকেয়া এবং শুল্ক পুনর্বিন্যাস করে শুল্ক ঘাটতি পূরণ করবে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় শুল্কহার যৌক্তিককরণ খুবই গুরুত্বপূর্ণ। আগামী বাজেটে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা কাজে আসবে। তবে যেসব খাত বা পণ্যে এ শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে, তার বিকল্প কী হবে। অর্থাৎ শুল্ক প্রত্যাহারের কারণে তৈরি হওয়া রাজস্ব ঘাটতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন এ অর্থনীতিবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X