কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:১১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে’ 

শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন আ.ক.ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা
শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন আ.ক.ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

রোববার (১৯ মে) ঢাকায় আইডিইবি'র মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা : মুক্তিযুদ্ধের চেতনায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে। নানান প্রতিকূলতা সত্ত্বেও শেখ হাসিনার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব ও জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই মূলত বাঙালি জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির কুশাসনে অতিষ্ঠ বাঙালি জাতি আজ বিশ্বে আত্মমর্যাদা সম্পন্ন এক জাতিতে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা ও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীনতার মূল্যবোধে এগিয়ে নেওয়ার জন্য এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষক মেজর (অব:) মোহাম্মদ আফিজুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

১০

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১১

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১২

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৩

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৪

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৫

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৬

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৭

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৮

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৯

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

২০
X