পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:৩৮ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

স্বামীর সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে মারাত্মক আহত হন এক নারী। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৯ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হৃদয়বিদারক এ দুর্ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলায়। নিহত ওই গৃহবধূর নাম আফরোজা বেগম। তিনি উপজেলার নেকমামুদ বাজারের কসমেটিকস ব্যবসায়ী মনোয়ার হোসেনের স্ত্রী।

জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার চৈতন্য বাজারে বাবার বাড়ি যাচ্ছিলেন আফরোজা বেগম। পথিমধ্যে তাম্বুলপুরের জলপাইতল এলাকায় নিজের পরনের ওড়না চলন্ত মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যান তিনি। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। নিহত ওই নারীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X