দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ১০ বিঘার পানের বরজ

রাজশাহীর দুর্গাপুরে পানের বরজে আগুন। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে পানের বরজে আগুন। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আগুন লেগে প্রায় ১০ বিঘার পানের বরজ পুড়ে গেছে। এতে ১০ জন কৃষকের ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গোছে।

রোববার (১৯ মে) বিকেল ৫টার দিকে গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্থানীয়দের পাশাপাশি দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে।

ক্ষতিগ্রস্ত মনির উদ্দিনসহ একাধিক পানচাষি জানান, বিকেল ৫টার দিকে পানের বরজে হঠাৎ করে আগুন লাগে। পাশাপাশি বরজ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে প্রায় ১০ বিঘার মতো পানের বরজ পুড়ে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। স্থানীয়রা ওই মাঠে কাজ করছিলেন। তারা দুপুরে বিশ্রাম নেওয়ার সময় ধূমপান করেছিলেন। সিগারেট বা বিড়ির আগুন থেকে পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১১

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১২

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৩

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৪

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৫

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৭

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৮

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X