চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পেনিনসুলা স্টিলের এমডিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রায় ৫২ কোটি টাকার ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী পেনিনসুলা স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমসহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৯ মে) বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে বলেন, ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে দুই বছর আগে নেওয়া ঋণের প্রায় ৫২ কোটি টাকা পরিশোধ না করায় আদালত পেনিনসুলা স্টিল মিলস লিমিটেডের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। একই আদেশে তাদের ৫ মাসের সাজাও দেওয়া হয়েছে।

জাফর আলম ছাড়া পরোয়ানা জারি করা বাকি আসামিরা হলেন- তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাশেদা জাফর, পরিচালক জুনায়েদ আলম ও পরিচালক আবু আলম চৌধুরী।

আদালত সূত্র জানায়, ৫১ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ২৫৮ টাকা খেলাপি ঋণ আদায়ে ২০২৩ সালের ১৭ আগস্ট পেনিনসুলা স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে অর্থঋণ আদালত চট্টগ্রামে মামলা করেন ঢাকা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শওকত হোসাইন। মামলা দায়েরের পরও কোনো টাকা পরিশোধ করা হয়নি। এতে পাওনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এতে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন করে ঢাকা ব্যাংক। শুনানি শেষে রোববার আদালত ডিক্রিদার ব্যাংকের আবেদন মঞ্জুর করে ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও একইসঙ্গে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করেন।

প্রসঙ্গত, জাফর আলম শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X