কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২:১৬ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে ৯১ শতাংশ মানুষ

কালবেলার জরিপ (বাঁ পাশে)।
কালবেলার জরিপ (বাঁ পাশে)।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হচ্ছে। এ পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কিন্তু বিষয়টি মানতে নারাজ শিক্ষার্থীরা।

আগের দুই ব্যাচের তুলনায় সময় কম পাওয়ায় এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ আগস্ট শুরু করার জন্য দাবি করছে অনেক শিক্ষার্থী। কালবেলার দেওয়া জরিপ অনুযায়ী ৯১ শতাংশ মানুষ এই দাবির সঙ্গে একমত।

শিক্ষার্থীদের এমন দাবির বিষয় তুলে ধরে একটি মতামত জরিপ দিয়েছিল কালবেলা অনলাইন। গত ১৭ মে দুপুর দেড়টা থেকে মতামত জরিপ শুরু করা হয়। যেখানে রোববার (১৯ মে) বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৫৩ হাজার ১৪৪ জন মতামত দেন। (মতামত জরিপের লিংক)

কালবেলার মতামত জরিপে বলা হয়, এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ আগস্ট শুরুর দাবি করছেন অনেক শিক্ষার্থী। আগের দুই ব্যাচের তুলনায় সময় কম পাওয়ায় এ দাবি করছেন তারা। আপনি কী মনে করেন? এই প্রশ্নের তিনটি উত্তর রাখা হয়। প্রথমটি, ৩০ জুন পরীক্ষা হওয়া উচিত? দ্বিতীয়টি, ৩০ আগস্ট পরীক্ষা হওয়া উচিত? আরেকটি হলো-মন্তব্য নেই।

এখানে প্রথম প্রশ্নের উত্তরে সমর্থন করেছেন ৪ দশমকি ০৮ শতাংশ। আর দ্বাতীয় প্রশ্নের উত্তরে সমর্থন জানায় ৯১ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়াও শেষ প্রশ্নের উত্তরে সমর্থন দিয়েছে ৪ দশমিক ৬৭ শতাংশ মানুষ।

এর আগে শিক্ষার্থীরা দাবি করে, ২২-২৫ ব্যাচ একই সিলেবাসে দিয়েছিল। যেখানে তারা সময় পেয়েছিল ২৪ মাস। যেহেতু সে সময় করোনার প্রকোপ বেশি ছিল তাই বিষয়টা মানা যায়। এরপর ২৩ ব্যাচ পরীক্ষা দিল ১৮ মাসে। আর আমরা ২৪ ব্যাচ একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছি ১৪/১৫ মাসে।

গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়।‌ রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X