মাহমুদুল হাসান
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

রোগী বাড়লেও সেবা বাড়েনি

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
রোগী বাড়লেও সেবা বাড়েনি

রাজধানীর শনির আখড়ার বাসিন্দা পিয়াস-মলি দম্পতি। দুজনেই ছিলেন থ্যালাসেমিয়ার অজ্ঞাত বাহক। তাদের তিন বছরের একমাত্র ছেলে রাহিদ এ রোগে আক্রান্ত। আড়াই বছর ধরে প্রতি মাসে এক ব্যাগ করে রক্ত দিতে হয় তাকে। পিয়াস জানান, আড়াই বছর ধরে একমাত্র সন্তানের থ্যালাসেমিয়ার চিকিৎসা করে তারা হাঁপিয়ে উঠেছেন। অনেক ওষুধ কিনতে হয়। প্রতি মাসে একবার মালিবাগ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত পরিসঞ্চালন করতে হয়।

পিয়াস বলেন, আমি স্বল্প আয়ের মানুষ। এর মধ্যেও অন্তত পাঁচ হাজার টাকার বেশি খরচ হয়। তবু কষ্টটা থাকত না, যদি ছেলে সুস্থ হয়ে উঠত। মালিবাগ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের পঞ্চম তলায় রক্ত পরিসঞ্চালন বিভাগে কথা হয় তাদের সঙ্গে। সেখানে গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, রাহিদের মতো অন্তত ৮৪ জন থ্যালাসেমিয়া রোগী রক্ত পরিসঞ্চালন করতে এসেছেন। জানা গেছে, হাসপাতালটিতে প্রতিদিন দেড় শতাধিক রোগী থ্যালাসেমিয়ার চিকিৎসা নেন।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো আজ ৮ মে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘প্রতিটি প্রাণের ক্ষমতায়ন এবং অগ্রগতিকে আঁকড়ে ধরার মাধ্যমে সবার জন্য ন্যায়সংগত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা।’ এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারি-বেসকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে জনসংখ্যার প্রায় ৭ শতাংশ থ্যালাসেমিয়ার বাহক। অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ এ রোগ বয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে বর্তমানে প্রতি ১৪ জনে একজন থ্যালাসেমিয়ার বাহক রয়েছেন, আর ৭০ হাজারের বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি বছর ৬ থেকে ৭ হাজার শিশু বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। শঙ্কার বিষয়, এ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে যে হারে রোগী বাড়ছে, সেই হারে বাড়েনি সেবার মান। চিকিৎসা ব্যবস্থা ঢাকাকেন্দ্রিক হওয়ায় সবচেয়ে বেশি অবহেলিত গ্রামের রোগীরা। বিপুলসংখ্যক রোগীর চিকিৎসায় রয়েছেন মাত্র দেড়শর কম রক্তরোগ বিশেষজ্ঞ।

থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের পরামর্শক ও হেমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনজুর মোর্শেদ বলেন, সচেতনতার কথা বলা হলেও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না। এক্ষেত্রে আইনের প্রয়োগ থাকতে হবে। বিয়ের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়কে এ-সংক্রান্ত রক্ত পরীক্ষা নিশ্চিত করতে হবে। বিয়ের আগে কাজির সামনে বর-কনের থ্যালাসেমিয়ার বাহক নির্ধারক পরীক্ষা করাতে হবে। তাহলে রোগটি ছড়িয়ে পড়া কমানো যাবে। সেইসঙ্গে মসজিদের ইমাম দিয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। এতে একটি প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে উঠলে রোগটি প্রতিরোধ করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১০

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১১

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১২

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৩

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৪

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৫

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৮

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৯

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X