কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : কালবেলা

কক্সবাজারের রামুতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।

এর আগে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমেদ ও তার শিশু সন্তান ইয়াজান নিহত হন।

নিহতরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫), তার শিশু সন্তান ইয়াজান, আইনজীবীর মা সালমা আহমেদ (৬০) ও বোন সুমাইয়া (৩৩)।

জানা গেছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ব্যারিস্টার ইয়াছিন আহমেদ ও ছেলে ইয়াজান। আহত হন চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান দুজন।

তুলাতুলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও চারজনের অবস্থা মুমূর্ষ ছিল। এদের মধ্যে আহত দুজন মারা গেছেন। আহত অন্যদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X