কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

চীনা যুবক শি জিং ইউ (সোহান আহাম্মেদ) এবং তার প্রেমিকা বৃষ্টি। ছবি : কালবেলা
চীনা যুবক শি জিং ইউ (সোহান আহাম্মেদ) এবং তার প্রেমিকা বৃষ্টি। ছবি : কালবেলা

ফেসবুকে প্রেমের পর বিয়ে করতে সুদূর চীন থেকে বাংলাদেশের কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক চীনা যুবক। শনিবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

রোববার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান শি জিং ইউ। দুপুরে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন তিনি। পরে আদালতে উপস্থিত হয়ে ধর্ম পরিবর্তন করেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার রাত ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিং ইউ। রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে আসেন তিনি। আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং। তার নতুন নাম সোহান আহাম্মেদ। এদিনই মুসলিম রীতিতে বিয়ে হয় তাদের।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির বাড়িতে গিয়ে দেখা গেছে, উৎসুক মানুষের ভিড়। বিদেশি জামাইকে নিয়ে বেশ হাসিখুশি দেখা যায় পরিবারের সদস্যদের।

বৃষ্টি বলেন, পাঁচ মাস আগে ফেসবুকে শি জিং ইউয়ের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শি জিং ইউ বাংলাদেশে আসতে চাইলে আমি তাকে আসতে বলি। এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।

তিনি আরও বলেন, আমি চায়না ভাষা বুঝি না, তাই ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করে কথা বলতাম। তার পরিবারের সঙ্গেও আমি কথা বলেছি। উভয় পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়েছে। এতে আমি ও আমার পরিবার খুশি। সে আমাকে চায়না নিয়ে যেতে চেয়েছে।

শি জিং ইউ (সোহান আহাম্মেদ) জানান, মা-বাবা ও তিন ভাই মিলে তাদের পরিবারে পাঁচ সদস্য। তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি।

বৃষ্টির বাবা মোতালেব মিস্ত্রি বলেন, আমরা সবাই খুশি। ছেলের বিষয়ে আমার মেয়ে ও জামাইয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। যতটুকু জানতে পেরেছি, মেয়ের জামাইরা তিন ভাই। জামাইও চাকরি করে। তার বাবার রেস্টুরেন্টের ব্যবসা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X