আলী ইব্রাহিম
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০২:২৬ এএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

শেয়ারবাজারে ৪০ লাখ টাকার বেশি মুনাফায় করের চিন্তা

শেয়ারবাজারে ৪০ লাখ টাকার বেশি মুনাফায় করের চিন্তা

পুঁজিবাজারে বিনিয়োগ করে ৪০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর কর আরোপের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেট প্রস্তাবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায় সংস্থাটি। সেক্ষেত্রে করের হার হতে পারে ১৫ শতাংশ। মূলধনি আয়ের (ক্যাপিটাল গেইন) ওপর কর আরোপের বিষয়টি শেষ পর্যন্ত চূড়ান্ত হলেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা এর আওতায় আসবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি বিনিয়োগকারীদের অনেকেই পুঁজিবাজারে বড় অঙ্কের বিনিয়োগ করেন। তাদের অনেকে বিপুল পরিমাণ মুনাফাও করেন। তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে অনেক সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। বড় বিনিয়োগকারীরা বেশিরভাগ সময়ই মুনাফা করেন। তবে সরকার সেখান থেকে কোনো রাজস্ব পায় না। এসব কারণে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দিয়ে বড়দের ওপর করারোপ করা হতে পারে আগামী বাজেটে। এ ক্ষেত্রে কোনো বিনিয়োগকারী ৪০ লাখ টাকার বেশি মুনাফা করলে সরকারকে কর দিতে হতে পারে। এ ক্ষেত্রে করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে। বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ে (ক্যাপিটাল গেইন) কর অব্যাহতি রয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘আগামী বাজেটে পুঁজিবাজারের ক্যাপিটাল গেইনে করারোপ প্রস্তাব করা হতে পারে। এ ক্ষেত্রে মুনাফায় ১৫ শতাংশ করে দিতে হতে পারে।’

এ ধরনের সিদ্ধান্তে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সাধারণত কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীর বছরে ৪০ লাখ টাকা মুনাফা করার বাস্তবতা নেই। আর যারা ৪০ লাখ টাকার বেশি মুনাফা করেন, তারা নিশ্চয়ই ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে পড়বেন।’

এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি ও ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে আমরা ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিয়ে থাকি। আমরা যতটুকু জেনেছি, এবার ব্যক্তির ক্ষেত্রেও ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হতে পারে। এ ক্ষেত্রে আমরা চাই সাধারণ বিনিয়োগকারীর বিষয়টি বিবেচনায় নিয়ে যাতে করা হয়। কারণ অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারে রয়েছেন, যারা পেনশনের অর্থ বিনিয়োগ করে আয় করছেন। সবার ওপর করারোপ করা হলে তাতে বাজারে বিরূপ প্রভাব পড়বে। যেহেতু আমাদের পুঁজিবাজার একটা ভারনারেবল পজিশনে আছে।’

৪০ লাখ টাকার বেশি মুনাফা হলে তার ওপর কর আরোপ করা হলে বাজারে তার প্রভাব পড়বে কি না—জানতে চাইলে ডিবিএ সভাপতি বলেন, ‘ব্যক্তি খাতে এমন বিনিয়োগকারী থাকতে পারেন। তাদের কর দেওয়া উচিত। কারণ আমাদের করের টাকায় তো দেশটা চলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১০

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১১

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১২

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৩

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৪

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৫

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৬

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৭

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৮

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

২০
X