মো. জাফর আলী, ঢাবি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যুৎ সংযোগে মাসে লাখ টাকার বাণিজ্য

উন্মুক্ত লাইব্রেরির তিন কেয়ারটেকার জড়িত
সোহরাওয়ার্দী উদ্যান। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যান। ছবি : সংগৃহীত

টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের দোকানগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাসে প্রায় লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের উন্মুক্ত লাইব্রেরির তিন কেয়ারটেকারের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন উন্মুক্ত লাইব্রেরি দেখাশোনা ও পরিচর্যার দায়িত্বে থাকা মফিজ, সা’দ আলী ওরফে চাঁদ ও রিয়াদ। তারা তিনজন লাইব্রেরির কোনায় অবস্থিত টিনের ঘরে থাকেন এবং এখান থেকেই এ কার্যক্রম পরিচালনা করেন। ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, সৈকতের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছেন। এর বাইরে শাহজাহান ও ইয়াসিন নামে দুই ব্যক্তির বিরুদ্ধেও কয়েকটি দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে।

সরেজমিন দেখা গেছে, উদ্যানের ৩ নম্বর ফটকে ‘স্বাধীনতা যাদুঘর’ লেখা পিলারে স্থাপিত বৈদ্যুতিক বাতির তার থেকে সংযোগ নিয়ে এ এলাকার সব দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ফটকের পাশের ফুটপাতে অবস্থিত বিদ্যুৎ সংযোগের একটি বাক্স থেকে অবৈধভাবে উন্মুক্ত লাইব্রেরিতেও সংযোগ নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উদ্যানের এই গেটে প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে প্রায় দেড়শ দোকান বসে। এর মধ্যে প্রায় ৬৫টি দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতি বাতি বাবদ বিল নেওয়া হয় দৈনিক ৩০ টাকা এবং দুই বাতির বিল একসঙ্গে ৫০ টাকা। প্রতিটি দোকানে গড়ে দুটি করে বাতি ধরা হলে প্রতিদিন মোট বিলের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার টাকার বেশি। এক মাসে প্রায় ৯৭ হাজার টাকা হয়। এ ছাড়া উন্মুক্ত লাইব্রেরিতে রাতে প্রায় ২০টি উচ্চমাত্রার বাতি জ্বালানো হয়।

লাইব্রেরির বিপরীত পার্শ্বে অভিযুক্ত শাহজাহানের একটি পানির পাইকারি দোকান রয়েছে। এ ছাড়া তার চটপটি, আইসিক্রম ও চায়ের আরও চারটি দোকান আছে। সবগুলোতে নেওয়া বিদ্যুৎ সংযোগ অবৈধ বলে তিনি স্বীকার করেছেন।

একাধিক দোকানদার জানিয়েছেন, উন্মুক্ত লাইব্রেরির তিন কেয়ারটেকারের একেকজন একেকদিন ঘুরে ঘুরে বিল তোলেন। গত শনিবার সন্ধ্যায় সরেজমিন এর সত্যতাও পান এই প্রতিবেদক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার বলেন, নতুন কেউ দোকান বসালেই সা’দ আলী নিজেই তার সঙ্গে বিদ্যুৎ সরবরাহের জন্য যোগাযোগ করেন।

তবে অভিযোগ স্বীকার করে সা’দ আলী বলেন, ‘উদ্যানের লাইন থেকে সংযোগ নিয়ে আমরা কিছু দোকান চালাই। এখানকার দোকানগুলোও আসলে দুই নম্বর, আমাদের লাইনও দুই নম্বর। এভাবেই সংসার চালাই।’ অবৈধ সংযোগের বিলের টাকা আর কে পায়—জানতে চাইলে তিনি বলেন, লাইনম্যান খোকা এসব দোকান নিয়ন্ত্রণ করেন।

জানতে চাইলে লাইনম্যান খোকা বলেন, ‘আমি এসব কিছুতে নেই। এগুলো সব মিথ্যা অভিযোগ।’

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এরকম ভোক্তা পর্যায়ের কিছু আমরা দেখি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিভিশন এই দিকটা দেখে।’ তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম আবু মুছা চৌধুরী জানান, এর খবর তারাও জানেন না। বিষয়টি তাদের আওতায় নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান বলেন, ফুটপাতের যে বাক্স থেকে সংযোগ নেওয়া হয়েছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নয়। এটা ডিপিডিসির আওতাধীন।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বক্তব্য জানতে তাকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১০

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৩

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৫

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৭

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৯

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

২০
X