সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

আবার অসহনীয় লোডশেডিং সিলেটে

আবার অসহনীয় লোডশেডিং সিলেটে

সিলেটে আবার দেখা দিয়েছে লোডশেডিং। ভ্যাপসা গরমের মাঝে দফায় দফায় লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে বিভাগের প্রায় ২২ লাখ গ্রাহক। কম উৎপাদন ও সরবরাহের ঘাটতি থাকায় বিদ্যুৎ পরিস্থিতির এমন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির। তিনি জানান, কয়েক দিনের বৃষ্টিপাত শেষে হঠাৎ করে গরম পড়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় গত বুধবার সিলেটে লোডশেডিং ছিল ৩১ থেকে ৩৫ শতাংশ। বৃহস্পতিবারও একই অবস্থা। তবে কয়েকদিনের মধ্যেই এ অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। ভুক্তভোগী গ্রাহকদের কয়েকজন জানিয়েছেন, দুদিন ধরে দিনে ও রাতে অসহনীয় লোডশেডিং দেখা যাচ্ছে। এতে চরম বেকায়দায় পড়েছেন বিভিন্ন অফিস-আদালতের কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জানান, বিতরণ

বিভাগ-৩-এর গতকালের বিদ্যুতের চাহিদা ছিল ২৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ১৪ মেগাওয়াট। যার কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়েছে। ফলে জগন্নাথপুরসহ পুরো দক্ষিণ সুরমার ৭২ হাজার গ্রাহক কষ্টের মধ্যে পড়েছেন। দুর্ভোগ লাঘবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের সময় আলোচনায় উঠে আসে লোডশেডিং প্রসঙ্গ। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী (বর্তমানে নির্বাচিত) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচেষ্টায় সিসিক নির্বাচন পর্যন্ত সিলেটে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নির্বাচনের পর ফের লোডশেডিংয়ে ফেরে সিলেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X