কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীতে সন্ত্রাসীরা দখল করল ব্যবসায়ীর ফ্ল্যাট

ডিসির বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর শ্যামলীতে একটি ফ্ল্যাট কেনার পর তা ভোগ করে আসছিলেন আব্দুল আলীম নামে এক ব্যবসায়ী। কিন্তু তাকে সেখান থেকে বের করে দিয়ে সেটি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। আর এই দখলে মদদ এবং ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হকের বিরুদ্ধে। ভুক্তভোগী আলীম গতকাল বুধবার এ ঘটনা জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আলীম ব্যবসার পাশাপাশি রাজনীতি করেন। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য।

আলীম কালবেলাকে বলেন, তেজগাঁওয়ের ডিসি আমাকে তার অফিসে ডেকে নিয়ে হুমকি দিয়েছেন। মামলা দিয়ে ‘বারোটা বাজাবে’ বলেও হুমকি দিয়েছেন। তার আশকারা পেয়ে সন্ত্রাসীরা অত্যাচার করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে।

আলীম জানান, শ্যামলী রিং রোডে মোর্শেদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২০১৭ সালে ২০ লাখ টাকায় বায়না করে একটি ফ্ল্যাট কেনার চুক্তি হয় তার। ফ্ল্যাটের দাম ধরা হয় ৮২ লাখ টাকা। বায়নার ২০ লাখ টাকা দেওয়ার পর বাকি টাকা ধাপে ধাপে দেওয়ার কথা ছিল। পুরো টাকা পরিশোধসাপেক্ষে রেজিস্ট্রি করতে চাইলে মোর্শেদুল ইসলাম বিভিন্ন অজুহাতে ঘুরাচ্ছিলেন এবং সন্ত্রাসীদের দিয়ে ওই ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

ডিএমপি কমিশনারের দপ্তরে জমা দেওয়া লিখিত অভিযোগে আলীম বলেন, ‘গত ১৫ মে তাকে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও মোর্শেদুল তা না করে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী দিয়ে ওই ফ্ল্যাটে থাকা সব মালপত্র বাইরে ফেলে দিয়ে তাকে বের করে দেওয়া হয়। প্রতিকার চেয়ে থানায় গেলে ওসি উভয়পক্ষকে একমতের জন্য বিষয়টি ফাইনাল করেছিলেন। তবে ডিসি আজিমুল হক সন্ত্রাসীদের পক্ষ নেন। মোর্শেদুল ও তার সন্ত্রাসী তুহিন, মামুন, আলমগীর, মধু, বাড়ির কেয়ারটেকার নূর, রুস্তমসহ ৩০-৩৫ জন সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটের সবকিছু বাইরে ফেলে দেয়। তারা প্রায় ৫ কোটি টাকার ক্ষতি করেছে। ফ্ল্যাটে তালা দিয়ে আমাকে বের করে দিয়েছে। মোর্শেদুল ও তার সন্ত্রাসীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

আলীমের ভাষ্য, সহযোগিতা চেয়ে থানায় গেলে তাকে নিজের অফিসে ডেকে নেন ডিসি আজিমুল। সঙ্গে তুহিনসহ সন্ত্রাসীদেরও ডেকে নেন তিনি। তবে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডিসি বলেন, ‘আপনি বের হয়ে যাবেন, না হলে কেস দিয়ে বারোটা বাজিয়ে দেব। আপনাকে যেন ওই ফ্ল্যাটের আশপাশে না দেখি।’

আলীম কালবেলাকে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে ডিসি আজিমুল হক আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন। পুলিশ রক্ষক হয়ে সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। আমি এর বিচার চাই। আমার বায়না করা ফ্ল্যাট বকেয়া টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে চাই।

অভিযোগের বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক কালবেলাকে বলেন, ‘অভিযোগ কি আপনার কাছে দিছে?’ ভুক্তভোগী অভিযোগটি ডিএমপি কমিশনারের কাছে দিয়েছেন এবং সেটি কালবেলা পেয়েছে জানালে ডিসির ভাষ্য, ‘অভিযোগের বিষয়টা আমার কাছে আসুক, তার পরে মন্তব্য করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১২

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৩

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৫

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৬

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৭

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৮

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৯

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

২০
X