কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০২:৩৫ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:৩১ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

টানা ২৬ ঘণ্টার ফুটবল ম্যাচে গোল ৮২৫টি

টানা ২৬ ঘণ্টার ফুটবল ম্যাচে গোল ৮২৫টি

ফুটবল সাধারণত ৯০ মিনিটের খেলা। মাঝে থাকে বিরতি। শেষে কখনো কখনো কয়েক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তাই বলে টানা ২৬ ঘণ্টার ফুটবল ম্যাচ! হ্যাঁ। গত শনিবার রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে এমন একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে লুঝনিকি অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্স মাঠের ম্যাচটি বিশ্বের দীর্ঘতম ফুটবল ম্যাচের রেকর্ড করেছে। অল-রাশিয়ান ফুটবল দিবস উদযাপন উপলক্ষে দীর্ঘতম ফুটবল ম্যাচের রেকর্ড ভাঙতে গত শনিবার লুঝনিকি অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্সে জড়ো হয়েছিল সাতজন করে দুটি দল। ম্যাচটি শনিবার দুপুরে শুরু হয়ে ২৬ ঘণ্টা পর শেষ হয় রোববার বিকেলে। এ খেলায় টানা দুই ঘণ্টা খেলার পর ৮ মিনিটের বিরতি ছিল। এর মাধ্যমে তারা ২০১৪ সালের ২৪ ঘণ্টার দীর্ঘতম ফুটবল ম্যাচের রেকর্ড ভাঙে। শনিবারের ম্যাচে লাল দল সাদা দলকে ৪০৯ বাই ৪১৬ গোলে হারিয়েছে।

সাতজন বনাম সাতজন খেলোয়াড়ের খেলা হওয়ায় এটি আনুষ্ঠানিক ফুটবলের স্বীকৃতি পাবে না। তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হওয়ারও সম্ভাবনা নেই। তবে এটি রাশিয়ার বুক অব রেকর্ডস অর্জন করেছে। সূত্র: অডিটিসেন্ট্রাল

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X