কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়ায় একটি রিঅ্যাক্টর পুনরায় চালুর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার রিঅ্যাক্টর চালুর কাজ শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যে তা বন্ধ করতে হয় বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস বা টেপকো।

উত্তর-মধ্য জাপানে অবস্থিত এই কেন্দ্রের নম্বর ৬ রিঅ্যাক্টরটি ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর থেকে বন্ধ ছিল। বুধবার কর্মীরা নিউক্লিয়ার বিভাজন স্থিতিশীলভাবে শুরু করতে কোর থেকে নিয়ন্ত্রণ রড সরানোর কাজ শুরু করেন। তবে নিয়ন্ত্রণ রড-সংক্রান্ত একটি ত্রুটির কারণে প্রক্রিয়াটি স্থগিত করতে হয়। খবর আলজাজিরার।

টেপকো জানায়, নিয়ন্ত্রণ রড নিরাপদভাবে রিঅ্যাক্টর চালু ও বন্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ত্রুটি থেকে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। রিঅ্যাক্টরটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং বাইরে কোনো তেজস্ক্রিয় প্রভাব নেই বলেও কোম্পানিটি জানিয়েছে। তবে বিস্তারিত পরীক্ষা করার জন্য রিঅ্যাক্টরকে আবার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

টেপকোর এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রণ রডের সঙ্গে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সমস্যা দেখা দিয়েছিল এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে রিঅ্যাক্টর চালুর সময়সূচি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

উল্লেখ্য, কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি সম্ভাব্য উৎপাদনক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এখানে মোট সাতটি রিঅ্যাক্টর থাকলেও বর্তমানে শুধু একটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে গত সপ্তাহে একই রিঅ্যাক্টর চালুর পরিকল্পনা প্রযুক্তিগত সমস্যার কারণে এক দফা পিছিয়ে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১০

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১১

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১২

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৫

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৬

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৭

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৮

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৯

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

২০
X