কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১২:৪৩ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ত্বকের জন্য চন্দন

ত্বকের জন্য চন্দন

এ সময়ের দূষণ আর মানসিক চাপে জেরবার হয় ত্বক। এতে দেখা দেয় চামড়ার জ্বলুনি, ব্রণ, দাগ আর ব্ল্যাকহেডের মতো সমস্যা। এসব দূর করতে স্যান্ডালউড বা চন্দনকাঠ হতে পারে কার্যকর আয়ুর্বেদিক সমাধান।

চন্দনের উপকার

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাতে চন্দন তেল বেশ উপকারী। এটি প্রদাহ কমায়।

ব্রণ বা সূর্যের তাপে সৃষ্ট জ্বলুনি কমাতে সাহায্য করে চন্দন। চন্দন কাঠের তেল পোকামাকড়ের কামড় বা অন্য কোনো ক্ষত হলে সেটাও সারায়।

চন্দন কাঠ স্কিন প্রোটিনের মাত্রা বাড়ায়। এতে ত্বকের ব্রেকআউট, অ্যালার্জি বা জ্বলুনিও কমে। এটি ত্বকের নরম টিস্যুতে সংকোচন তৈরি করে ত্বকের ছিদ্রগুলোকে শক্ত করে। যে কারণে ফেসপ্যাকগুলোতে চন্দন কাঠ ব্যবহার করা হয়।

স্যান্ডালউডে আছে অ্যান্টিসেপটিক উপাদান। ব্রণ ও ব্রণের দাগ কমায়। আবার দূষণের কারণে ত্বকে যে ব্যাকটেরিয়া জমে, সেটাও কমায় চন্দনের গুঁড়া।

চন্দনের ফেসপ্যাক

এক টেবিল চামচ চন্দন তেলে এক চিমটি হলুদ ও কর্পূর মিশিয়ে তৈরি প্যাক সারা মুখে লাগান। ব্রণ, দাগ ও ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে সারা রাত রেখে দিন মুখে। আবার এক টেবিল চামচ চন্দন গুঁড়া, এক চা চামচ নারিকেল তেল ও সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

মুখের কালো ছোপ দূর করতে এক টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে সারা মুখে ম্যাসাজ করুন। রাতভর রেখে পরে ধুয়ে ফেলুন।

এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ দই, এক চা চামচ মধু, আর সামান্য লেবুর রসে এক টেবিল চামচ চন্দন গুঁড়া মিশিয়ে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন। পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদ পোড়া ভাব কমাবে।

ত্বক নরম করতে মুখে চন্দন কাঠের তেল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এরপর সারা রাত রেখে সকালে কুসুম গরম পানিতে ধুয়ে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১০

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১১

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১২

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৩

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৪

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৫

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৬

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৭

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৮

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

২০
X