কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

আদা সংরক্ষণ করবেন যেভাবে

আদা সংরক্ষণ করবেন যেভাবে

রান্নায় আদার কদর অনেক। এর আছে ঔষধি গুণও। একাধিক শারীরিক জটিলতা দূর করতে আদা ভীষণ কার্যকর। তবে একসঙ্গে অনেক আদা কিনে রাখার জো নেই। ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় আদা ভালো থাকছে না। আজ রইল আদা সংরক্ষণের টিপস।

ফ্রিজে রাখার আগে

আদা সতেজ রাখতে চাইলে খোসাসহ গোটা আদা ফ্রিজে রাখতে হবে। তবে তার আগে ঢোকাতে হবে এয়ারটাইট কৌটো বা জিপলক ব্যাগে। এ ছাড়া কাগজের ব্যাগ বা পেপার টাওয়েলে মুড়িয়েও রাখতে পারেন।

ডিপ ফ্রিজে রাখুন

আদা ডিপ ফ্রিজে রাখলে বেশিদিন ভালো থাকবে। এক্ষেত্রে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। গ্রেট করেও নিতে পারেন। একটা ট্রেতে পার্চমেন্ট পেপার রেখে আদা ছড়িয়ে দিন। ট্রেটা রেখে দিন ডিপে। আদা জমে গেলে পরে সেগুলো বায়ুরোধক কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রোজেন আদা চার থেকে ছয় মাস ভালো থাকবে। ভ্যাকিউম সিল ব্যাগে রাখলে আরও বেশিদিন ভালো থাকবে।

আদা বাটা

আদা বেটে নিয়ে বায়ুরোধক বয়ামে ভরে ফ্রিজের ডিপে রাখুন। যেন ঠিকঠাক বন্ধ থাকে কনটেইনার। এভাবে অনায়াসে দুই সপ্তাহ ভালো থাকবে।

লেবুর রস

আদার খোসা ছাড়িয়ে এয়ারটাইট বক্সে রাখুন। ঢাকনা লাগানোর আগে ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিন। ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিন। তবে খাওয়ার আগে আদার টুকরো ভালো করে ধুয়ে নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X