কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

ত্বকের জন্য বেসন

ত্বকের জন্য বেসন

দূষণের এই সময়ে ত্বকের সমস্যা লেগেই থাকে। ব্রণ আর র‌্যাশ তো আছেই, উড়ে এসে জুড়ে বসে ছোপ দাগ। বাজারের প্রসাধনীর ওপরও রাখা যায় না ভরসা। ঘরোয়া উপাদানের তালিকায় এবার রাখতে পারেন বেসন।

বেসন স্ক্রাব : ২ টেবিল চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা পানি বা গোলাপ জল মিশিয়ে পেস্ট বানান। মুখ ও গলায় কয়েক মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

বেসন ও ওটমিল : ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ ওটমিল পাউডার মিশিয়ে তাতে অল্প টক দই বা দুধ মিশিয়ে মুখে লাগান। স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

বেসন ও মধু : ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

বেসন ও কাঠবাদাম : ২ টেবিল চামচ বেসনের সঙ্গে কাঠবাদামের গুঁড়া এবং দুধ বা গোলাপ জল মিশিয়ে নিন। স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

বেসন ও হলুদ : ২ টেবিল চামচ বেসনে আধা চা চামচ হলুদ মিশিয়ে অল্প দুধ বা টক দই দিয়ে পেস্ট করে মুখে লাগান। স্ক্রাব করুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন।

বেসন ও শসা : অর্ধেকটা শসা ব্লেন্ড করে নিন। এতে ২ টেবিল চামচ বেসন মিশিয়ে স্ক্রাব করুন।

বেসন ও পেঁপে : পাকা পেঁপে ম্যাশ করে ২ টেবিল চামচ বেসন এবং এক চা চামচ মধু মেশান। স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

বেসন ও অ্যালোভেরা : টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ বেসন মিশিয়ে নিন। ১ চিমটি হলুদ মিশিয়ে স্ক্রাব করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X