বৃষ্টি শেখ খাদিজা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বরাতি রুটি

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বরাতি রুটি

বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির পুরান ঢাকায় প্রতি বছর পবিত্র শবেবরাত বিশেষভাবে পালন করা হয়। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এখানকার আনুষ্ঠানিকতা চোখে পড়ার মতো। লিখেছেন—বৃষ্টি শেখ খাদিজা

শবেবরাত উপলক্ষে পুরান ঢাকার অলিগলিতে নকশাদার সুস্বাদু রুটির পসরা দেখা যায়। যার মধ্যে কোনোটি দেখতে মাছের মতো, কুমিরের মতো অথবা ফুলের মতো। যার ভেতরে মোরব্বা আর কিশমিশে ঠাসা, ওপরে চেরির সজ্জা। পুরান ঢাকার এই বিশেষ রুটির নাম বরাতি রুটি। শুধু একদিনই এ রুটি বেচাকেনা হয়ে থাকে।

শবেবরাতের আগের রাতভর পুরান ঢাকার বিভিন্ন বেকারির কারখানায় রুটি তৈরির কর্মযজ্ঞ চলে। সকাল থেকে সেগুলো ভ্যানে করে দোকানে এনে থরে থরে সাজিয়ে রাখেন কর্মীরা। ফেন্সি রুটি গোল, চারকোনাসহ নানান আকৃতির হয়ে থাকে। এর মধ্যে মাছ আদলের রুটি ক্রেতাদের নজর কাড়ে। এতে রয়েছে খাঁজকাটা নকশা। আর মাছের চোখ হিসেবে ব্যবহার হয়েছে মার্বেল। এ ছাড়া ফুলসহ অসংখ্য নকশার সমাহার দেখা যায় রুটিতে। রুটির স্বাদ বাড়াতে কারিগররা ব্যবহার করেন মোরব্বা, কিশমিশ, বাদাম ও তিল। বেশিরভাগ রুটিতে মধু মাখা থাকে। মধু দেওয়া রুটিতে ছড়িয়ে দেওয়া হয় তিল। মধু ছাড়াও ফেন্সি রুটি পাওয়া যায়।

চকবাজারে মূল সড়কের পাশে শামিয়ানা ও প্যান্ডেল সাজিয়ে সারিবদ্ধভাবে বসে রুটির দোকানগুলো। এ ছাড়া চানখাঁরপুল ও নারিন্দায় রাত পর্যন্ত চলে বিকিকিনি।

বংশপরম্পরায় অনেকে শখেরবশে ফেন্সি রুটি বিক্রি করেন। মোহাম্মদ শিহাব তাদেরই একজন। তিনি কালবেলাকে বলেন, ‘শখ থেকে বিভিন্ন নকশার ফেন্সি রুটি বানানো হয়। দাদার আমল থেকে শুরু করে বাবার পর এখন আমরা পুরান ঢাকার শতবছরের এ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি।’

একেকটি রুটির ওজন আধা থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রতি কেজি এসব রুটি বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকা।

পুরান ঢাকায় রুটির পাশাপাশি বিক্রি হয় হালুয়া। এর মধ্যে থাকে গাজর, দুধিয়া, হাফসি, বুট, সুজি, লাউ ও বাদামি হালুয়া। এগুলোর কেজি ৩০০ থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।

শবেবরাত উপলক্ষে হালুয়া বানিয়ে বিশেষ নকশার ছাঁচে ফেলে কাটা হয়। এগুলোকে স্থানীয়রা বলে থাকে বরফি বা মাসকাট। অরেঞ্জ, লাল, করাচি ও ফ্রুট মাসকাট দেখা মেলে শবেবরাতের দিন। ক্রেতাদের মধ্যে এসব খাবারের চাহিদা ব্যাপক।

পুরান ঢাকার সাতরওজা এলাকায় আনন্দ বেকারি শবেবরাত উপলক্ষে হালুয়া-রুটির বিশেষ বিশেষ পদ তৈরি করে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য দোকানের বাইরে রাখা হয় ব্যানার।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী আলাউদ্দিন সুইটমিট হালুয়া-রুটির বিশেষ আয়োজন রাখে। শবেবরাতের সকাল থেকে এগুলো বেচাকেনা চলে। ক্রেতাদের সুবিধার্থে এখানে রয়েছে সুদৃশ্য বাক্স।

পুরান ঢাকায় বোম্বে সুইটসে হালুয়া এবং বোম্বে বেকারিতে ফেন্সি রুটি বিক্রি হয়। দুই ভাই দুটি প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। বেকারিতে এক ও দেড় কেজি ওজনের ফেন্সি রুটি বিক্রি হয়। প্রতি কেজির মূল্য ৪০০ টাকা। হালুয়া-রুটি কিনতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা পুরান ঢাকায় ভিড় করেন। অনেকে হালুয়া-রুটি কেনার জন্য এখানে লোক পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই কাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X