বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

মাহির গণসংযোগে বাধা হুমকি, থানায় জিডি

রাজশাহী-১
মাহির গণসংযোগে বাধা হুমকি, থানায় জিডি

রাজশাহীর গোদাগাড়ীতে চিত্রনায়িকা মাহিয়া মাহির প্রচারে ঢুকে বাধা, হুমকি এবং হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত শুক্রবার রাতে গোদাগাড়ী থানায় এই জিডি করা হয়।

গভীর রাতে মাহিয়া মাহি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস রেকর্ডে জানান, ভোটের মাঠে তাকে পরিকল্পিতভাবে হেনস্তা করার চেষ্টা করছেন নৌকার সমর্থকরা। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দুদিন আগে এক হাটে আমি গণসংযোগে যাই। অটোরিকশায় বসে থাকা এক নারী আমাকে ডাকেন। তিনি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এলাকার জন্য কী করেছি? করোনার সময় কী করেছি। সেটি ভিডিও করে আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে (শুক্রবার রাতে) আবার গোদাগাড়ীর পালপুর এলাকায় গণসংযোগ করছিলাম। আমার বক্তব্যের মাঝখানে একজন এসে আবার একই কথা বলেন, করোনার সময় কী করেছেন? আমি তখন বুঝতে পেরেছি, এটা বলার নির্দেশনা আছে। এ কথা বলতে বলতে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বলেন, এটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। এ রাস্তায় আপনি গণসংযোগ করতে পারবেন না। আমি বলেছি, এটা সরকারি রাস্তা। কেন প্রচার করতে পারব না। আপনি আমাকে বাধা দিচ্ছেন।

মাহি বলেন, আমি প্রশাসনকে জানানোর কথা বলি। তখন উপস্থিত লোকজন তাকে সরি বলতে বলেন। আমি বললাম, ঠিক আছে সবার সামনে সরি বললে মাফ করে দেব। তিনি সরি বলবেনই না। ফাইনালি তিনি সরি বলেন। কিন্তু সবাই মিলে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, রাতে মাহিয়া মাহির ফোন পেয়ে আমি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেখানে যাই। এরপর পরিস্থিতি শান্ত করে আসি। এ ঘটনায় রাতেই প্রার্থীর লোকজন মামলা করতে আসেন। তবে যে অভিযোগ, সেটা সরাসরি মামলা হয় না। এ জন্য একটি জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১০

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১১

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১২

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৩

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৪

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৫

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৬

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৭

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

২০
X