সেলিনা হোসেন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়

নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়

নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বহু বিতর্ক রয়েছে, আন্তর্জাতিক মহলের চাপও ছিল। কিন্তু সব শেষে এটা আমাদের নির্বাচন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং এতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। সেই নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে হয়। এখানে যেন কোনো ধরনের দুষ্কৃতকারী সুযোগ নিতে না পারে।

শক্তিশালী বিরোধী দল না থাকা একটি বড় দুর্বলতা। কিন্তু যথাসময়ে নির্বাচন তো করতেই হবে। গণতন্ত্রের সূত্রকে নির্বাচনের মাধ্যমেই একটি পথপ্রদর্শক হিসেবে দেখতে হবে। এর মাধ্যমেই এগিয়ে যেতে হবে। এ ছাড়া তো গণতন্ত্রে কোনো পথ নেই। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের চর্চা অব্যাহত রাখুক। দলমত নির্বিশেষে দেশটাই আগে—আমার কাছে এটাই সবচেয়ে বড় সত্যি। দেশের কীভাবে ভালো হবে, সেই চর্চাই যদি আমাদের কাছে মুখ্য হয়ে উঠতে পারে—আমরা গণতন্ত্রের শক্তিশালী অবস্থায় একদিন পৌঁছাতে পারব বলে আমার বিশ্বাস। সেজন্য রাষ্ট্রের নাগরিক হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে সবারই দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আর সে প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নির্বাচন। একে অবাধ ও স্বচ্ছ করতে সবাইকেই এগিয়ে আসতে হবে।

আমাদের মানবিক বোধ পরিচর্যার জায়গাগুলো যাতে রুদ্ধ না হয়ে যায়। ব্যক্তির সংকটগুলো যেন জাতীয় সংকটের বৃহত্তর পরিসরে মূল্য পায়, সেগুলো সমাধানের সম্মিলিত প্রচেষ্টা একে একে প্রতিষ্ঠা করতে আমাদের নির্বাচনের মধ্য দিয়েই যেতে হবে। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে নিতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে—নির্বাচনে অংশগ্রহণ করে তারই পথরেখা তৈরি করুক দেশের জনগণ।

লেখক: কথাসাহিত্যিক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X