মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী অপু

মতবিনিময় সভায় বক্তব্য দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে সমর্থন জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান অরুণ হাওলাদার, সাবেক চেয়ারম্যান আলী আজগর ফরিদী, দেলোয়ার সরদারসহ একাধিক ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব জনপ্রতিনিধি প্রকাশ্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

এর আগে সকালে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘সব ধরনের ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে নতুন করে শরীয়তপুর গড়ে তুলতে চাই। আমার ওপর (আওয়ামী লীগ আমলে) যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’

তিনি বলেন, ‘যে কাজগুলো অসম্পন্ন রয়ে গেছে, সেগুলো সম্পন্ন করতে আমি, আমার দল বিএনপি এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনিকভাবে যেন কেউ হয়রানির শিকার না হয়—এই প্রত্যাশা করি।’

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিয়া নুরুদ্দিন অপু মহিষার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন ও মোড়ল বাড়ির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলা ও পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সকাল ১১টায় ভেদরগঞ্জ উপজেলার ১০৫ দক্ষিণ লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে মহিষার ইউনিয়নের ২১ নম্বর পম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষাই ভবিষ্যৎ গড়ার মূল শক্তি। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’

একই দিনে দুপুরে মহিষার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের দুটি মন্দিরকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি মন্দিরগুলোর প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি মহিষার ইউনিয়নের অসুস্থ ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের দাস বাড়িতে আয়োজিত কীর্তনে অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সেখানে তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান। একই সময় মহিষার বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তিনি স্থানীয় একটি টং দোকানে বসে পিঠা খান এবং বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

মহিষার ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের সমর্থন প্রসঙ্গে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘মহিষার ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সবাইকে সঙ্গে নিয়ে ভেদরগঞ্জ ও শরীয়তপুরের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’

এ সময় মিয়া নুরুদ্দিন অপুর সঙ্গে ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম হোসেন মাঝি, বি এম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X