তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

আনুশকার নতুন ঠিকানা

আনুশকার নতুন ঠিকানা

বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ের পর থেকে অনেকটাই দূরে চলে যান অভিনয় থেকে। সেভাবে তাকে আর নতুন সিনেমায় অভিনয় করতে এখন আর দেখা যায় না। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে বিরাট ও আনুশকা তাদের সন্তান নিয়ে স্থায়ীভাবে লন্ডনে বসবাসের পরিকল্পনা করছেন।

আনুশকা অনেকদিন ধরেই তার সন্তানদের নিয়ে লন্ডনে বসবাস করছেন। ভারতে সেভাবে আর আসতে দেখা যায় না তাকে। কোহলিও সম্প্রতি বিশ্বকাপের পর ভারতীয় দলের সংবর্ধনা শেষে লন্ডনে পরিবারের কাছে গিয়েছিলেন। কিন্তু আনুশকা আসেননি। তাই ধারণা করা হচ্ছে, পরিবার নিয়ে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন ভারতের এই জনপ্রিয় দম্পতি। এই দম্পতির বর্তমানে দুটি সন্তান রয়েছে। তাদের প্রথম কন্যাসন্তান ভামিকা। যাকে নিয়ে এরই মধ্যে লন্ডনের বেশকিছু শহরে ঘুরে বেড়াতে দেখা যায় এই দম্পতিকে। এ ছাড়া তাদের দ্বিতীয় ছেলে সন্তান অকায়ের জন্মই হয়েছে লন্ডনে। তাই কোহলির অবসরের পর তাদের ঠিকানা যে এই দেশটিতে হতে যাচ্ছে, তার আভাস অনেক আগেই দিয়েছিলেন এই দম্পতি। এক সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন, তারকা হলেও এমন জীবন তারা চান না। সাধারণ মানুষের মতোই থাকতে চান। সে কারণেই ভারত ছেড়ে ইউরোপে হতে পারে তাদের বসবাস।

২০১৭ সালে ইতালির মিলান শহরে ভারতের সাবেক এই অধিনায়ককে বিয়ে করেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের পর আনুশকাকে হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। তার মধ্যে ক্যামিও চরিত্র ও প্রযোজনাতেও দেখা যায় তাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাটি। এটি এ বছর মুক্তির কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

কী ঘটেছিল কারবালায়?

১০

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১১

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

১৩

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

১৪

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

১৫

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

১৬

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

১৭

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৮

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

১৯

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

২০
X