তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০২:২১ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

স্টেজে ব্যস্ত ফারিয়া

স্টেজে ব্যস্ত ফারিয়া
স্টেজে ব্যস্ত ফারিয়া

দেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উপস্থাপক নুসরাত ফারিয়া। অভিনয়ের বাইরে স্টেজ পারফর্ম নিয়ে তার ব্যস্ততা অনেক। যার জন্য বছরের অনেকটা সময়ই তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করেন।

ফারিয়া বর্তমানে নর্থ আমেরিকার দেশ কানাডায় রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে স্টেজ শো পারফর্ম করতে এরই মধ্যে গত ১০ জুলাই কানাডার উদ্দেশে রওনা দিয়ে ক্যালগিরিতে পৌঁছেছেন। সেখানে ১৪ জুলাই একটি স্টেজ শোয়ে অংশ নেবেন তিনি। নুসরাত ফারিয়া জানিয়েছেন, এরপর আগামী ৩ আগস্ট টরন্টোয় এবং ৯ আগস্ট মন্ট্রিয়লে ভিন্ন দুটি স্টেজ শোয়ে পারফর্ম করবেন। দেশের বাইরের শো নিয়ে ফারিয়া বলেন, ‘তিনটি ভিন্ন শোয়ে আমি পারফর্ম করব। তিনটি ভিন্ন শোই আলাদা আলাদা টিম ডিরেকশন দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে আমি এ যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফরম্যান্স অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরব। সেইসঙ্গে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে সেখানে। দেশের বাইরে খুব অল্প বা বেশি সময়ের জন্যই আসি না কেন, আসলে নিজ দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের যাদের আমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এ জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআল্লাহ।’

গেল ঈদে নুসরাত ফারিয়াকে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১০

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১১

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৪

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৬

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৭

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৮

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৯

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২০
X