তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১১:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘আমেনা’য় মগ্ন দীপা

‘আমেনা’য় মগ্ন দীপা

বাংলাদেশের নাটকের নন্দিত মুখ অভিনেত্রী দীপা খন্দকার। এই সময়ে সিনেমাতেও অভিনয় করছেন সমানতালে। আবার ওটিটি প্ল্যাটফর্মের বিশেষ বিশেষ কাজেও দেখা যাচ্ছে তাকে। গত এক বছর অনেক ব্যস্ত সময় পার করেছেন তিনি।

সম্প্রতি ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ফিরেই তিনি ঈদের আগে শুটিং শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিং শেষ করলেন। এ সিনেমায় তিনি একেবারেই ভিন্ন ধরনের চরিত্র আমেনায় অভিনয় করেছেন।

ডাবিং শেষে দীপা খন্দকার বলেন, ‘এখন পর্যন্ত আমি যতগুলো সিনেমায় অভিনয় করেছি, সেগুলোর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমেনা। একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্র। নাটকে আমি বহু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু সিনেমাতে সেটা খুব কমই হয়েছে। কিন্তু ঋতুকামিনীতে আমার সিনেমাপ্রেমী দর্শকরা এবার অন্তত একটু নয়, অনেকটাই ভিন্নরূপে আমাকে দেখবেন। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস আমেনাতে মুগ্ধ হবেন দর্শক।’

দীপা আরও জানান, বর্তমানে তার হাতে বেশকিছু বিজ্ঞাপনের কাজ রয়েছে। অনেক নতুন কাজের কথাও হচ্ছে এই অভিনেত্রীর।

এদিকে হইচইয়ে প্রচার হচ্ছে দীপা অভিনীত ও ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’। দীপ্ত প্লে’র জন্য এরই মধ্যে দীপা শেষ করেছেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড অ্যান্ড সিক’ নাটকের কাজ। সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময়ই পার করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১০

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১১

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১২

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৪

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৫

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৬

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৭

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৮

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৯

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X