বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

অদ্রিজার বৃহস্পতি তুঙ্গে

অদ্রিজার বৃহস্পতি তুঙ্গে

অদ্রিজা রায়। ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় জীবন শুরু করেন। ১৯৯৯ সালের ৪ জুলাই কলকাতায় জন্ম নেওয়া মেয়েটি ইন্ডাস্ট্রিতে পা রাখেন ২০১৬ সালে। একে একে ‘পরিণীতা’, ‘গল্পের মায়াজাল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অদ্রিজা।

‘বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস’, ‘দুজনে’, ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর মতো ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। তবে অদ্রিজার স্বপ্ন ছিল আরও বড়। তাইতো ২০২২ সালে পাড়ি দেন মুম্বাইয়ে। এখন সেখানেই নিয়মিত কাজ করছেন এই সুন্দরী। মুম্বাইয়ে হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন। এরই মধ্যে ‘ইমলি’, ‘কুণ্ডলি ভাগ্য’র মতো হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন।

তবে বাংলা ইন্ডাস্ট্রিতেও ‘পটলকুমার গানওয়ালা’, ‘সন্ন্যাসী রাজা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’র মতো সিরিয়ালে কাজ করেছিলেন তিনি। এদিকে মুম্বাইয়ে তার প্রতিপত্তি বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাইতো বিএমডব্লিউ গাড়িও কিনে ফেললেন অদ্রিজা। সোশ্যাল মিডিয়ায় কালো রঙের সদ্য কেনা গাড়ির সামনে নানাভাবে পোজ দিয়ে ছবি পোস্ট করেছেন অদ্রিজা। আর ক্যাপশনে লিখেছেন, আমার তাড়াহুড়োয় ভরা জীবনকে হর্স পাওয়ারে পরিণত করলাম। এটাই আমার নিজের পরিশ্রমের টাকায় কেনা প্রথম গাড়ি। এবার অগুনতি যাত্রার সাক্ষী হতে আমি রাজি।

সব কিছু মিলে বুঝতে কারও বাকি নেই অদ্রিজার বৃহস্পতি এখন তুঙ্গে। বাংলা ইন্ডাস্ট্রিতে ঝলকের পর হিন্দি সিরিয়ালে দাপট দেখাচ্ছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X