তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সুসময়ে বৃষ্টি

সুসময়ে বৃষ্টি

সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। সাবলীল অভিনয়ে দর্শকের মন ছুঁয়েছেন। নতুন করে দুটি নাটকের মাধ্যমে আলোচনায় মিষ্টি হাসির এ অভিনেত্রী। ‘ভালো থেকো বউ’ ও ‘জাল’ নামের নাটক দুটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত।

‘ভালো থেকো বউ’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন বৃষ্টি। গোপনে প্রেমিককে বিয়ে করার পর স্বামী কর্তৃক নানানভাবে তাকে মানসিক চাপের মধ্যে থাকতে গিয়ে একসময় স্বামীর ওপর ভীষণ বিরক্ত হয়ে পড়ে বৃষ্টি। শেষ পর্যন্ত স্বামীর হাতেই খুন হন তিনি। এ নাটকে নতুনরূপে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। এর আগে তাকে এ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এ নাটকে বৃষ্টির অভিনয় এতটাই প্রাণবন্ত মনে হয়েছে যে, মনে হচ্ছিল চরিত্রটি বাস্তব একটি চরিত্র। অন্যদিকে ‘জাল’ নাটকেও বৃষ্টির সহজাত অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। দুটি নাটকেই বৃষ্টির বিপরীতে চমৎকার অভিনয় করেছেন শাশ্বত দত্ত। এরই মধ্যে তানিয়া বৃষ্টি কাজের উদ্দেশ্যে দেশের বাইরে গেছেন গত সোমবার রাতে। যাওয়ার আগে তানিয়া বৃষ্টি বলেন, ‘প্রীতি দিদির নির্দেশনায় ভালো থেকো বউ এবং জাল নাটকে অভিনয় করে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিশেষত ভালো থেকো বউ নাটকে আমার চরিত্রটি খুব পছন্দের। এ ধরনের চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ থাকে। আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। জাল-নাটকটিরও গল্প চমৎকার। সব মিলিয়ে দুটি নাটক আমার অভিনয় জীবনের ক্যারিয়ারের জন্য বেশ ইতিবাচক দুটি নাটক। আমি আগামীতেও এ ধরনের চ্যালেঞ্জিং গল্পে কাজ করতে চাই।’ সাম্প্রতিককালে তানিয়া বৃষ্টি অভিনীত আলোচিত নাটকগুলো হচ্ছে সাগর জাহানের ‘ছোবল’, এস আর মজুমদারের ‘কাকতাল’, মাবরুর রশীদ বান্নাহর ‘কবিতার চার লাইন’, তারেক রেজা রহমান সরকারের ‘মায়ার নীল ডায়েরী’, সকাল আহমেদের ‘ভালো থেকো বিন্দু’, মিতুল খানের ‘নো ওয়ে টু ব্রেকআপ’, ইশতিয়াক আহমেদের ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X