তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ফেরার অপেক্ষায় ডেইজি আহমেদ

ফেরার অপেক্ষায় ডেইজি আহমেদ

ডেইজি আহমেদ। একাধারে তিনি একজন রবীন্দ্রসংগীত শিল্পী ও অভিনেত্রী। প্রয়াত বরেণ্য নায়ক, নির্দেশক বুলবুল আহমেদের স্ত্রী তিনি। ডেইজি আহমেদ আজীবন গান, অভিনয় ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে এ সময়ে এসে অভিনয়ে তাকে একেবারেই দেখা যায় না বললেই চলে। যদিও তার অভিনয়ে ফেরার প্রবল আগ্রহ রয়েছে। সেই আগ্রহের কথাই জানালেন এই অভিনেত্রী। একটা সময় নিয়মিত অভিনয়ে দেখা যেত তাকে। তবে এখন বিনোদন জগৎ থেকে অনেকটাই আছেন দূরে। অভিনয়ে ফেরার আগ্রহ নিয়ে ডেইজি আহমেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি সুস্থ আছি, ভালো আছি। যেহেতু একসময় অভিনয়ও করেছি, এখনো অভিনয়টা করতে ইচ্ছে করে। কিন্তু তেমন কেউই আসলে যোগাযোগ করে না। খুব ইচ্ছে করে ভালো ভালো গল্পের নাটকে কিংবা সিনেমায় অভিনয় করতে। আমি সবসময়ই অভিনয় করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। আশা করব, পরিচালকরা আমার আগ্রহের বিষয়টি বিবেচনায় রাখবেন। সত্যি বলতে কি, একজন শিল্পী তো আমৃত্যু অভিনয় করে যেতে চান। আমিও ঠিক তাই চাই। মাঝেমধ্যে ফেলে আসা দিনগুলো খুব মিস করি। যে যেখানেই আছেন ভালো থাকুন, সবার জন্য দোয়া-শুভকামনা রইল।’ ডেইজি আহমেদ তার জীবনের দীর্ঘ এই পথচলায় একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করেছিলেন। শিরোনাম ছিল ‘তোমার রাগে অনুরাগী’। ১৯৯৬ সালে এটি বাজারে এসেছিল। এর সংগীত পরিচালনা করেছিলেন প্রয়াত সাদী মহম্মদ।

টেলিভিশনে ডেইজি আহমেদ প্রথম অভিনয় করেন আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘মালঞ্চ’ নাটকে। এতে তার সহশিল্পী ছিলেন বুলবুল আহমেদ ও কবরী। একই সময়ে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘বড় দিদি’ নাটকেও অভিনয় করেন। নায়ক বুলবুল আহমেদের সঙ্গে ডেইজি আহমেদ বিয়েবন্ধনে আবদ্ধ হন ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি। তাদের সুখী দাম্পত্য জীবনের ঘর আলোকিত করে তিন সন্তান শুভ, তিলোত্তমা ও ঐন্দ্রিলা জন্ম নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X