বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০১:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

২০২৪ কখনো ভুলতে পারব না: আইরিন

২০২৪ কখনো ভুলতে পারব না: আইরিন
২০২৪ কখনো ভুলতে পারব না: আইরিন

মিডিয়ায় তার যাত্রা শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে। র‌্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশে বহু মঞ্চে হাঁটা হয়েছে তার। তবে গত কয়েক বছর ধরে র‌্যাম্প থেকে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি। এরই মধ্যে তিনি কাজ করেছেন বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায়। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। ২০০৮ সালে প্যান্ট ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় সেরা হাসির পুরস্কার জেতেন এই অভিনেত্রী। নিজের বর্তমান ব্যস্ততা ও দেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে।

আইরিন শুরুতেই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত হতাহতের ঘটনাগুলো তুলে ধরেছেন তিনি। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়, আমি যদি একজন মানুষ হয়ে থাকি তাহলে হিউমিনিটির জায়গা থেকে এতগুলো প্রাণ চলে যাওয়া কখনোই আমি সমর্থন করি না। যেই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি যখন ভিডিওগুলো দেখেছি তখন আমার শরীর ঠান্ডা হয়ে যেত। এই নির্মমতা আমি একেবারেই মানতে পারিনি। তাই আমি মনে করি, স্থাপনার চেয়ে অবশ্যই মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আমি ২০২৪ সাল কখনো ভুলতে পারব না।’

এ সময় ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলা নিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তবে তিনি মনে করেন, সবকিছুর বিনিময়ে ছাত্ররা যে বিষয়টি অর্জন করেছে, তার সফলতায় সবাই এগিয়ে আসবে। একসঙ্গে সবাই মিলে দেশটিকে স্বপ্নের একটি দেশ গড়ে তুলবে। মানুষের কথা বলার অধিকার থাকবে এটাই তার চাওয়া।

ব্যস্ততা নিয়ে জানতে চাইলে আইরিন বলেন, ‘বর্তমানে আমি দুটি বিজ্ঞাপনের কাজ করছি। তার মধ্যে একটি প্রচার হয়েছে। আরেকটির প্রোডাকশনের কাজ চলছে। এ ছাড়া নতুন সেভাবে কোনো কাজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। বেশকিছু কাজ নিয়ে কথা হচ্ছে, সেগুলো ব্যাটে বলে হলে তখনই দর্শকদের জানাব।’

এরপর ওটিটিতে কাজের বিষয়ে কথা বলেন তিনি। কী ধরনের চরিত্র পছন্দ জানতে চাইলে আইরিন বলেন, ‘অবশ্যই ওটিটি একটি বড় প্ল্যাটফর্ম। তাই সেখানে কাজের ক্ষেত্রে আমি শুরুতেই গল্পতে প্রাধান্য দেব। এরপর চরিত্র।’

আইরিন সর্বশেষ ‘কাগজ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। জুলফিকার জাহেদীর পরিচালনায় এতে তার সঙ্গে ছিলেন ইমন। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X