তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন তারা

এই দিনে পৃথিবীতে এসেছিলেন তারা

দেশীয় চলচ্চিত্র ও নাটকের বরেণ্য দুই অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিম, জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী, নন্দিত অভিনেত্রী, পরিচালক ও গায়িকা রুমানা রশীদ ঈশিতার আজ জন্মদিন। ভিন্ন ভিন্ন বছরে ২২ আগস্ট তারা পৃথিবীতে এসেছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু এখনো নতুন কোনো কাজে ফেরেননি। তবে তিনি জানান, আগামী ২৫ আগস্ট থেকে তিনি কাজে ফিরবেন। রায়হান রাফীর পরিচালনায় একটি ওয়েব ফিল্ম, ‘অরণ্য’র পরিচালনায় একটি নাটক এবং এরপর আগামী মাস থেকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি।

এদিকে মোশাররফ করিম অভিনীত তাইফুর জাহান আশিক পরিচালিত ‘বিক্রিত জিনিস ফেরত নহে’ প্রকাশিত হয়েছে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য কাজী আসাদের পরিচালনায় তিনি ‘আধুনিক ভাতের হোটেল’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন।

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী আপাতত দেশের বাইরে আমেরিকায় আছেন। সেখানে তার ছোট মেয়ে ফাইজাহ আছেন। ঈশিতা আপাতত কোনো কাজ করছেন না। ঠিক কবে নাগাদ নতুন কাজ শুরু করবেন, এ ব্যাপারেও তেমন কোনো নিশ্চয়তা দেননি তিনি।

জন্মদিন প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সত্যি বলতে কি দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। এমন সময়ে নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছাও নেই। তবে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরোয়াভাবে দিনটি উদযাপন হয়তো করব।’ ডলি সায়ন্তনী বলেন, ‘আমি আর আমার মেয়ে ফাইজাহ এবার জন্মদিন উদযাপন করব আমেরিকায়। সবার দোয়া চাই।’

ঈশিতা বলেন, ‘সবার জীবন সুন্দর হোক, দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আমাদের দেশটার জন্যই এখন সব চিন্তা। নিজের জন্য আসলে কিছুই ভাবছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১০

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১১

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১২

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

১৩

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

১৪

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

১৫

স্বর্ণের দামে বড় পতন

১৬

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

১৭

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

১৮

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১৯

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

২০
X