তারাবেলা প্রতিবেদক 8
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

‘প্রবাসীর স্ত্রী’ অহনা

‘প্রবাসীর স্ত্রী’ অহনা

ভার্সেটাইল অভিনেত্রী অহনা রহমান। নিজেকে পর্দায় দারুণভাবে মেলে ধরেছেন তিনি। কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে। যদিও হাল সময়ে অভিনয় কমিয়ে দিয়েছেন অহনা। তার এই অভিনয় কমিয়ে দেওয়ার পেছনেও রয়েছে কারণ। একই ঘরানার চরিত্রে আর কাজ করতে চান না তিনি। অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনি একটি নাটক আজ বৃহস্পতিবার বিকেলে স্কাই ভিউ ইউটিউব চ্যানেলে আসছে। অহনার বিপরীতে রয়েছেন রুশো শেখ। এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। পরিচালক জিয়াউদ্দিন আলম কালবেলাকে বলেন, অহনা অসাধারণ অভিনয় করেছেন নাটকে। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত প্রবাসীর স্ত্রীর জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি এটি একটি শিক্ষণীয় নাটক হবে।

অহনা বলেন, আমাদের সমাজে প্রবাসীর স্ত্রীকে নেতিবাচক চোখে দেখা হয়। এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X