তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:০৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ফুলবাবু’তে আশিক-পলি

‘ফুলবাবু’তে আশিক-পলি

২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবস উপলক্ষে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুলবাবু’। কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প ‘জীনের বাদশা’ অবলম্বনে শুভ্র আহমেদ এরই মধ্যে রাজধানীর পূর্বাচলে নির্মাণ করেছেন এ নাটকটি। এতে নাম ভূমিকায় অর্থাৎ ফুলবাবুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আশিক চৌধুরী ও তার বিপরীতে চানবানু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পলি চৌধুরী। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পে এর আগেও আমার অভিনয় করার সুযোগ হয়েছে। তবে নাটকের নাম ভূমিকায় কাজ করার তেমন সুযোগ হয়নি। ধন্যবাদ পরিচালককে আমাকে এ সুযোগ করে দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আর আমার বিপরীতে এতে অভিনয় করেছেন পলি চৌধুরী। তার সঙ্গে আমার প্রথম কাজ। কিন্তু পলি যেহেতু মঞ্চে নিয়মিত অভিনয় করেন, তাই তিনিও তার চরিত্রটি চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমি তাকে নিয়ে ভীষণ আশাবাদী।’ পলি চৌধুরী বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামের গল্পে এবারই আমার প্রথম কাজ করা। যে কারণে আমার পূর্ব প্রস্তুতিটাও ছিল বেশ ভালো। আমি চানবানু চরিত্রটি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানি না, তবে আমার চেষ্টার কোনো কমতি ছিল না। ধন্যবাদ শুভ্র ভাইয়া, আশিক ভাইয়াসহ পুরো ইউনিটকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X