তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

লাইফে কখনো কিছু গোপন করিনি

লাইফে কখনো কিছু গোপন করিনি

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা আইরিন সুলতানা। একজন র‌্যাম্প মডেল হিসেবে পথচলা শুরু তার। পরবর্তী সময়ে ভালোবাসা জিন্দাবাদ, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল, ইউটার্ন, এক পৃথিবী প্রেমসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন আইরিন। বিজ্ঞাপন ও ছোট পর্দাতেও দেখা যায় তাকে। ক্যারিয়ারে রাজনীতির শিকার হওয়া প্রসঙ্গে আইরিন কালবেলাকে বলেন, ‘প্রতিটি জায়গায় পলিটিকস হবে। এসব করে আসলে কী হয়। আমি খুব স্বাভাবিকভাবে নিই যে, এটা আমার ভাগ্যে ছিল না। এমন অনেকবার হয়েছে—শুটিং শিডিউল থেকে শুরু করে সবকিছু চূড়ান্ত হয়েছে। কিন্তু শেষে গিয়ে জানতে পারলাম কাজটি আমি করছি না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চুক্তি থাকে না। আমরা পরিচালকের সঙ্গে কথা বলেই কনফার্ম করি।’ তিনি আরও বলেন, ‘অনেক ক্ষেত্রে পরিচালক-প্রযোজক ঠিক থাকলেও সহশিল্পীদের কাছে থেকে প্রস্তাব আসে অন্য কোনো হিরোইনকে নেওয়ার জন্য। এমন অনেক ঘটনাই আমরা দেখে থাকি।’ আপনি নাকি গোপনে বিয়ে করেছেন? এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন, ‘বিয়ে করলে আমি সবচেয়ে খুশি হয়ে যেতাম। এই লাইফটা এনজয় করতাম। লাইফে কখনো কিছু গোপন করিনি। বিয়ে করলেও সবাইকে জানাতাম। বিয়ে করলে কেন জানাব না বলুন!’ বলে রাখা ভালো, ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় সেরা হাসি পুরস্কার পাওয়ার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন আইরিন সুলতানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X