আহসান হাবীব
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি মানুষকে আনন্দ দিতে বিশ্বাসী

আমি মানুষকে আনন্দ দিতে বিশ্বাসী

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আবু হুরায়রা তানভীর। বর্তমান সময়ে তিনি টেলিভিশন নাটক, ওটিটি কিংবা সিনেমা—তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করে দিচ্ছেন এ তারকা। কখনো নায়কের চরিত্রে আবার কখনো ভিলেনের চরিত্রে প্রশংসিত হচ্ছেন এই অভিনেতা। এবার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম ও ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে। দিয়েছেন একান্ত সাক্ষাৎকার।

আবু হুরায়রা তানভীর শুরুতেই নিজের অভিনয় নিয়ে বলেন, ‘দর্শকদের জন্যই আজকে আমি আবু হুরায়রা তানভীর। তাদের জন্য ভালো কাজ উপহার দেওয়া আমার এবং আমাদের দায়িত্ব। মাঝে অনেক কাজ হয়েছে। যেগুলো আসলে সমাজের কোনো উপকারে আসবে না, যে কাজগুলোতে সাধারণ মানুষের জন্য কোনো মেসেজ থাকে না। এ কাজগুলো মনে হয় এখন বর্জন করা উচিত। সেগুলো নির্মাণে উৎসাহী না করাটাই আমাদের দায়িত্ব। তাই আমিও এখন বেছে বেছে কাজ করি।’

এ সময় নিজের চরিত্রের ভেরিয়েশন নিয়েও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি গল্পনির্ভর কাজ করতে পছন্দ করি। সেক্ষেত্রে আমার চরিত্র অল্প হলেও কোনো সমস্যা নেই। কিন্তু গল্প ভালো হতে হবে। এ ছাড়া নতুন নতুন চরিত্রে কাজ করতে সবসময়ই আমি আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্র করতে পারলে ভালো লাগে। শুধু নায়কের চরিত্র করব—বিষয়টি এমন নয়, আমাকে চ্যালেঞ্জিং চরিত্র দিলে আমি আরও বেশি খুশি হই।’

তানভীরকে সবশেষ বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায়। এতে তিনি একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। তার চরিত্র খুব বড় না হলেও অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন এই অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X