তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তির জন্য তারকাদের উদ্যোগ

কিংবদন্তির জন্য তারকাদের উদ্যোগ

একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী মাসুদ আলী খান বেশ কিছুদিন ধরে অসুস্থ। এরই মধ্যে তার চিকিৎসার জন্য পরপর দুবার হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন রাজধানীর গ্রিনরোডের বাসার বিছানায় শুয়েই তার সময় কাটছে। চলছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।

১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন মাসুদ আলী খান। সেই হিসেবে আগামী ৬ অক্টোবর তিনি ৯৫ বছর পূর্ণ করে ৯৬-এ পা রাখতে যাচ্ছেন। গুণী এ শিল্পীকে দেখতে এবং তার সঙ্গে কিছুটা সময় কাটাতে গত বুধবার বিকেলে তার বাসায় উপস্থিত হয়েছিলেন চুমকি, শাহেদ আলী ও দীপা খন্দকার।

হঠাৎ তাদের দেখে মাসুদ আলী খানের চোখেমুখে যেন এক অন্যরকম আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিল্পীরা সবাই চারপাশে বসে গুণী এ অভিনেতা সঙ্গে বিগত দিনের নানান গল্প-আড্ডায় মেতে ওঠেন। অভিনেতা শাহেদ আলী তার জন্ম, বেড়ে ওঠা এবং অভিনয়ের সঙ্গে সম্পৃক্ততার অল্প কথায় বিস্তারিত জানতে চান।

এ সময় মাসুদ আলী খান বলেন, ‘তোমরা এসেছ, তোমাদের দেখে আমার কী যে ভালো লাগছে আমি বোঝাতে পারব না। বলব না সবসময় আসো, সময় পেলে মাঝেমধ্যে এসো, আমার ভালো লাগবে।’

এরপর শাহেদ আলী বলেন, ‘মাসুদ ভাই, আপনিই আমাদের সবচেয়ে সিনিয়র শিল্পী। আপনাকে নিয়ে শততম জন্মদিন উদযাপনের স্বপ্ন দেখি আমরা। ইনশাআল্লাহ এই স্বপ্ন পূরণ হবে।’ চুমকি বলেন, ‘খুব ইচ্ছা ছিল মাসুদ আঙ্কেলকে দেখার। এমনভাবে দেখা করানোর জন্য ধন্যবাদ অভিকে।’ দীপা খন্দকার বলেন, ‘বিদায় নিয়ে ফেরার সময় খুব কান্না পাচ্ছিল। জানি না আর দেখা হবে কি না। তবে দোয়া করি আল্লাহ যেন মাসুদ আঙ্কেলকে সুস্থ রাখেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X