তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজায় একসঙ্গে মিম-সিয়াম

দুর্গাপূজায় একসঙ্গে মিম-সিয়াম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক সিয়াম আহমেদ। দুজনেই সময়ের জনপ্রিয় অভিনেতা। একসঙ্গে বড় পর্দায়ও অভিনয় করেছেন। ফের একসঙ্গে কাজের সুযোগ হয়েছে তাদের। তবে কোনো সিনেমা বা ওটিটি কনটেন্টে নয়, একটি দেশীয় ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছেন মিম ও সিয়াম। এর আগেও তারা দুজন একসঙ্গে ফটোশুটে

অংশ নেন।

সিয়ামের সঙ্গে ফটোশুট নিয়ে মিম বলেন, ‘সিয়ামের সঙ্গে সিনেমাতে কাজ শুরু হয়েছিল রায়হান রাফী পরিচালিত ইত্তেফাক সিনেমায়। তবে সিনেমাটির পুরো কাজ শেষ হয়নি। সিনেমাটি আর মুক্তিও পায়নি। এরপর আমাদের দুজনের ‘অন্তর্জাল’ মুক্তি পায়। দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আর কয়েকদিন আগে আমরা একসঙ্গে একটি ফটোশুটে অংশ নিলাম। এবারের ফটোশুটটি মূলত আগামী দুর্গাপূজা উপলক্ষে করা। এর আগেও একই প্রতিষ্ঠানের ফটোশুটে আমরা অংশ নিয়েছিলাম। এ ছাড়া আপাতত আর কোনো নতুন সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই। দেশের সার্বিক পরিস্থিতি হয়তো আরও স্বাভাবিক হলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বেগবান হবে। এখন শুধু যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করা নিয়ে চুক্তিবদ্ধ, সেসব প্রতিষ্ঠানেরই নিয়মিত কাজ করছি। আমাদের ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে, এমন

প্রত্যাশাতেই আছি।’

এদিকে মিম এরই মধ্যে শেষ করেছেন ওয়াহিদ তারিকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি প্রযোজনা করেছেন শমী কায়সার। এ সিনেমায় মিম প্রখ্যাত সাংবাদিক, লেখক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় অভিনয় করেছেন। তবে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করার আগে মিমের সঙ্গে পান্না কায়সারের দেখা হওয়ার আগেই পান্না কায়সার গত ৪ আগস্ট মৃত্যুবরণ করেন। সেদিনই মূলত পান্না কায়সারের সঙ্গে মিমের দেখা হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১০

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১১

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১২

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৩

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৪

হুহু করে কমছে তেলের দাম

১৫

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৬

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৭

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৮

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৯

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

২০
X