তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

দুর্গোৎসবে বিরতিতে দেবলীনা

দুর্গোৎসবে বিরতিতে দেবলীনা

কলকাতায় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফটোশুট, ফিতে কাটা, পূজার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করেন টালিউড অভিনেতা-অভিনেত্রীরা। যার কারণে এই উৎসবটি তাদের আয়েরও বড় একটি অংশ। সেই তালিকায় আছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কিন্তু এবার পূজায় উল্লিখিত একটি কাজও করছেন না তিনি। আরজি কর-কাণ্ডের ভয়াবহতা কিছুতেই ভুলতে পারছেন না এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন দেবলীনা।

দেবলীনা বলেন, ‘এই সিদ্ধান্তটি একান্তই আমার নিজের। তার মানে এই নয়, আমি করব না, কেউ করতেও পারবে না। এরই মধ্যে দুর্গাপূজায় অনেক শিল্পীই কাজ করছেন। তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। পূজার কাজ কিন্তু আমাদের রুজি রুটিও। এর সঙ্গে আন্দোলনকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। আমি থাকছি না। কারণ, মানসিকভাবে আমি পেরে উঠছি না। এর বাইরে কাজ না করার আমার কোনো কারণ নেই।’

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমে সরব হয়েছেন দেবলীনা। একাধিক কর্মসূচিতে দেখা গেছে তাকে। ক্রমশ এই আন্দোলনের সঙ্গে যত জড়িয়েছেন, এমন বহু কিছু জানতে পেরেছেন, যার জন্য মানসিকভাবে পূজার কাজে যোগ দিতে এখনো প্রস্তুত নন দেবলীনা। সাক্ষাৎকারের এক অংশে এমনটাও জানান দেবলীনা।

দেবলীনা আরও জানান, মহালয়া থেকে শুরু করে পূজার দিনগুলোতেও বিচারের দাবিতে নানা আন্দোলনে থাকার পরিকল্পনা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১০

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১১

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১২

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৩

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৪

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৫

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৬

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৭

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৯

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

২০
X