তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

কোল্ডপ্লের শেষ অ্যালবাম আগামী বছর

কোল্ডপ্লের শেষ অ্যালবাম আগামী বছর

ব্রিটিশ জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লে। যাদের ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এদের কনসার্ট মানেই যেন একটি ইতিহাস। দলটির গান লাইভ শুনতে চড়া দামে টিকিট কেটে মাসের পর মাস অপেক্ষায় থাকেন শ্রোতারা। সেই ভক্তদের জন্য দলটি এবার দিল দুঃসংবাদ। নিজেদের ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম বের করবে না ব্যান্ডটি।

সম্প্রতি কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন জানিয়েছেন, ব্যান্ডটি তাদের দশম স্টুডিও অ্যালবাম ‘মুন মিউজিক’-এর পর আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবে। এরপর থেকে নতুন আর কোনো অ্যালবাম প্রকাশ করবে না দলটি।

সম্প্রতি অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেন, ‘আমরা শুধু ১২টি অ্যালবাম পর্যন্ত প্রকাশ করব। এর কারণ রয়েছে। আমরা চাই আমাদের সমালোচকদের জন্য এ সংখ্যাটা কম হলে ভালো। কারণ এত বেশি অ্যালবাম প্রকাশ হলে জনপ্রিয় গানের সংখ্যা কমে যাবে। ভক্তরাও একদিন আমাদের গান শুনতে চাইবে না। এজন্যই আমাদের এমন সিদ্ধান্ত। এ ছাড়া বিটলস ও বব মার্লে থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। বিটলসের প্রায় ১২টি অ্যালবাম আছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা।’

কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর। এটি আটলান্টিক রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে। আগামী বছর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। তবে অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন বলে জানান ক্রিস মার্টিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১০

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১১

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১২

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৩

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৪

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৫

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৬

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৭

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৯

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

২০
X