তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

নীলের আড্ডায় মৌসুমী মৌ

নীলের আড্ডায় মৌসুমী মৌ

উপস্থাপিকা নীল হুরেজাহান। স্টেজ শো থেকে টিভি শো, সব জায়গাতেই ব্যস্ততা রয়েছে তার। অন্যদিকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। যিনি বছরজুড়েই উপস্থাপনা নিয়ে তুমুল ব্যস্ত থাকেন। এবার এই দুই উপস্থাপিকা একসঙ্গে হাজির হলেন।

দুই মাস ধরে একুশে টিভির ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন নীল হুরেজাহান। এই অনুষ্ঠানেই আগামী দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি পর্বে নীল হুরেজাহানের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন মৌসুমী মৌ। এই পর্বটি শিগগির একুশে টিভিতে প্রচার হবে। নীল হুরেজাহান বলেন, ‘প্রায় দুই মাস হলো আমি একুশে টিভির এই অনুষ্ঠানটি শুরু করেছি। দুই মাসেই বেশ ভালো সাড়া পাচ্ছি। বিপ্লব সাহা দাদা ও মৌসুমী মৌকে নিয়ে এটা ছিল মূলত দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি পর্ব। পূজায় ফ্যাশন কেমন হবে অর্থাৎ পূজায় আমাদের লাইফস্টাইলসহ পূজার সাজগোজ নিয়ে নানা ধরনের কথাবার্তায় আমরা আড্ডায় মগ্ন ছিলাম। বেশ চমৎকার একটি পর্ব হয়েছে এটি। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

মৌসুমী মৌ বলেন, ‘মূলত বিশ্বরঙয়ের কর্ণধার বিপ্লব সাহা দাদার উদ্যোগেই আমার এই আয়োজনে অংশগ্রহণ করা। বলা যায়, একটা দারুণ সময় কাটল আমাদের। নীলের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের, যে কারণে সময়টা অনেক বেশি ভালো কেটেছে। এমন চমৎকার একটি আড্ডার আয়োজনের জন্য ধন্যবাদ মুনতাসির বিপন ভাইকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X